
চাকরিজীবীদের সঞ্চয় প্রকল্প EPF-এ ব্যালেন্স চেক, ফান্ড ট্রান্সফার বা টাকা তোলার জন্য UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অত্যন্ত জরুরি।

UAN হল EPFO-এর দেওয়া ১২ সংখ্যার একটি নির্দিষ্ট কোড। যা চাকরি বদলালেও প্রতি চকরিজীবীর জন্য সব সময়ই নির্দিষ্ট থাকে।

নতুন সংস্থায় যোগ দিলে আলাদা পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়। যদিও সেগুলো একই UAN-এর সঙ্গে যুক্ত থাকে।

UAN ভুলে গেলে EPFO সদস্য পোর্টাল বা সরকারি ‘UMANG’ অ্যাপের মাধ্যমে তা পুনরায় উদ্ধার করা সম্ভব।

EPFO পোর্টালে ‘Know Your UAN’ বিকল্পে গিয়ে নথিভুক্ত মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে OTP যাচাই করতে হয়।

OTP সাবমিট করার পর আধার, প্যান বা পিএফ মেম্বার আইডির বিবরণ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করতে হয়।

তথ্য যাচাই সম্পন্ন হলে স্ক্রিনে UAN দেখা যায় এবং একই সঙ্গে নথিভুক্ত মোবাইলে SMS এর মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হয়।

পুরনো পিএফ নম্বর জানা থাকলে UMANG অ্যাপের ‘Employee Centric Services’-এ গিয়ে ‘Know Your UAN’ নির্বাচন করতে হয়।

অ্যাপে মেম্বার আইডি বিকল্প বেছে নিয়ে পুরনো পিএফ নম্বর, সঠিক নাম ও জন্মতারিখ দিলেই UAN নম্বর পাওয়া যায়।

পোর্টাল বা অ্যাপ—উভয় ক্ষেত্রেই OTP যাচাইয়ের জন্য EPFO-র সাথে মোবাইল নম্বর যুক্ত রাখা বাধ্যতামূলক।
Published at : 26 Jul 2026 06:03 PM (IST)