August 1, 2026
9fa582d18225054c64370cb015b2d83d1780735064146206_original.jpg
Spread the love


মুম্বই: আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের আগে কিছুটা স্বস্তির কারণ পেতে পারে ভারতীয় দল। ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেসের পরীক্ষায় পাশ করে গিয়েছেন হার্দিক। বিসিসিআই ইতিবাচক রিপোর্ট দিয়েছে হার্দিকের বিষয়ে। সেই হিসেবে আসন্ন ওয়ান ডে সিরিজে খেলার কথা মুম্বই ইন্ডিয়ান্স ক্য়াপ্টেনের।

২০২৬ আইপিএল চলাকালিন চোট পেয়েছিলেন হার্দিক। জানা গিয়েছে এখনও পর্যন্ত রােহিত শর্মা ও বিরাট কোহলির ফিটনেস নিয়ে কিছুটা উদ্বিগ্ন বিসিসিআই। এই পরিস্থিতিতে হার্দিকের ফিটনেস টেস্টে পাশ করা কিছুটা স্বস্তির খবর ভারতীয় দলের জন্য। ২০২৫ সালের মার্চ মাসের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে কোনও ওয়ান ডে ম্য়াচ খেলতে দেখা যায়নি হার্দিককে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই ছিটকে গিয়েছিলেন ওয়ান ডে ফর্ম্য়াট থেকে। গত আইপিএলে খেললেও একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বঢোদরার অলরাউন্ডার। তবে অভিজ্ঞতার জন্যই হয়ত হার্দিককে ফের একবার সুযোগ দিতে পারেন নির্বাচকরা। ওয়ান ডে ফর্ম্য়াটে হার্দিকের প্রয়োজনীয়তা বোঝা যায় তাঁর রেকর্ড দেখলেই। এখনও পর্যন্ত মোট ১৯০৪ রান করেছেন, তার সঙ্গে সঙ্গে ঝুলিতে পুরেছেন ৯১টি উইকেটও।

উল্লেখ্য, TOI-র রিপোর্ট অনুযায়ী তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ২ জুনই বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছেছেন। ধীরে ধীরে বিভিন্ন ড্রিলের মাধ্যমে সম্পূর্ণ ফিট হওয়ার পরেই ম্যাচ খেলতে মাঠে নামার ছাড়পত্র দেওয়া হবে এমনটাই তাঁর ক্ষেত্রে বলা হয়েছিল। সেই একই রিপোর্টে দাবি করা হচ্ছে বিসিসিআইয়ের তরফে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা মহাতারকা ক্রিকেটার রোহিত শর্মাকেও বিসিসিআইয়ের তরফে সেন্টার অফ এক্সিলেন্সে রিপোর্ট করার জন্য বলা হয়েছিল। রোহিত আইপিএলের সময় পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে বেশ কয়েকটি আইপিএল ম্যাচ খেলেননি তিনি। হার্দিকের মতোই রোহিতকেও আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে রাখা হলেও, তাঁর ক্ষেত্রেও বলা হয়েছিল তিনি ফিট হলে তবেই মাঠে নামবেন। সেইমতোই রোহিতও সেন্টার অফ এক্সিলেন্সে গিয়ে আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের আগে নিজের ফিটনেস প্রমাণ করবেন বলেই শোনা যাচ্ছে। তবে এখন খবর যে রোহিত ও বিরাট দু’জনেই এখনও পর্যন্ত নিশ্চিত নন, যে তাঁরা আদৌ সুযোগ পাবেন কি না এ সিরিজে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks