August 2, 2026
065a369753d5ce8bbf3e2ce3eed031761720538270850349_original.jpeg
Spread the love


Bank Jobs : ব্য়াঙ্কিং সেক্টরে কাজের ইচ্ছে থাকলে অবিলম্বে দেখতে হবে এই নোটিফিকেশন (IBPS Clerk Recruitment)। কারণ বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে হবে নিয়োগ। ১ অগাস্ট থেকে অনলাইনে এই পদে নিয়োগ করতে পারবেন। 

মোট কত ক্লার্ক নিয়োগ হবে
ব্যাঙ্কের CRP CSA-XVI নিয়োগের অধীনে ১১,৪০৩ পদে রিক্রুটমেন্ট করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)। দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হবে এই নিয়োগ। সেই ক্ষেত্রে দেশের যেকোনও জায়গা পোস্টিং হতে পারে আপনার। ১ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এই পদগুলির জন্য।এই নিয়োগ পদ্ধতির মধ্য়ে প্রিলিমিনারি এক্সাম, মেন ছাড়াও স্থানীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। 

কারা এই আবদেন করতে পারবেন
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতি বিশ্ববিদ্য়ালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে চাকরিপ্রার্থীকে। একমাত্র ২০ থেকে ২৮ বছরের প্রার্থীরাই এই পদে আবেদন করতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে,বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা। দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই নিয়োগ সম্পন্ন হবে।

কত টাকা ফি দিতে হবে

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। সেই ক্ষেত্রে জেনারেল, OBC ও EWS ক্যাটেগরির জন্য ৮৫০ টাকা ফি দিতে হবে। বাকি SC, ST ও PWD চাকরিপ্রার্থীদের জন্য ১৭৫ টাকা দিতে হবে আবেদনকারীদের। তবে মনে রাখবেন, এই ফি একবার দিলে তা আর ফেরতযোগ্য নয়, মানে এটি ‘নন রিফান্ডবল ফি’।

কোন কোন ব্যাঙ্কে হবে এই নিয়োগ

Bank of India
Central Bank of India
Punjab National Bank
Union Bank of India
Bank of Maharashtra
Indian Bank
Punjab and Sindh Bank
Bank of Baroda
Canara Bank
Indian Overseas Bank
UCO Bank

কবে এই ব্য়াঙ্কের পরীক্ষা হবে

IBPS-এর ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ ও ১১ অক্টোবর এই পদে পরীক্ষা হবে। একবার প্রিলিতে উত্তীর্ণ হলে মেন পরীক্ষায় বসতে হবে চাকরিপ্রার্থীকে। ডিসেম্বরের ২৭ তারিখ হবে এই পরীক্ষা। এরপর দুই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে স্থানীয় ভাষায় পরীক্ষার জন্য বসতে হবে। 

কীভাবে এই পরীক্ষার জন্য আবেদন করবেন

প্রথমে আপনাকে আবেদনের ক্ষেত্রে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in.-এ যেতে হবে।

২ এবার এখানে CRP CSA-XVI লিঙ্কে ক্লিক করুন।

৩ এই পর্বে ভ্যালিড ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন

৪ এখানে রেজিস্ট্রেশনের পরে অ্য়াপ্লিকেশনের ফর্মে সব বিবরণ ভরে দিন।

৫ এবার আপনার নথি পূরণ করে ফি জমা দিন।

৬ শেষে সব বিস্তারিত বিবরণ দেখে নিয়ে ফর্ম জমা দিন।

আরও পড়ুন : পকেট পোড়াচ্ছে পেট্রোলের দাম ! কম বাজেটে ভাল ইলেকট্রিক গাড়ি কিনতে চান ? এখানে রইল সেরা অপশন

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks