June 10, 2026
2f400cb40b523233f581f1c360c4adc317670844220121299_original.jpg
Spread the love


ভয়ঙ্কর ! কানাডার স্কুলে বন্দুক নিয়ে হামলা আততায়ীর। গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকবাজ-সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ২৫। মঙ্গলবার টাম্বলার রিজের একটি সেকেন্ডারি স্কুলে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। এমনই জানিয়েছে কানাডা পুলিশ। যদিও নিহতদের নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি তারা। কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি, আনুমানিক দুপুর ১:২০ মিনিটে, টাম্বলার রিজ আরসিএমপি টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এক সক্রিয় বন্দুকধারীর হামলার খবর পায়। ঘটনাস্থলে পুলিশ ইনিশিয়েটেড পাবলিক অ্যালার্ট জারি করা হয়।

ঘটনার পর ওই চত্বর ঘিরে ফেলে পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সন্দেহভাজন বন্দুকবাজও ঘটনায় নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্ভবত সে নিজেই নিজেকে আঘাত করেছে বলে মনে করছে পুলিশ। এর পাশাপাশি তদন্তকারীরা এটাও খতিয়ে দেখছেন যে, দ্বিতীয় কোনও বন্দুকবাজ এর সঙ্গে জড়িত কি না। স্কুলের মধ্যেই আরও ছয় জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। জানিয়েছে পুলিশ। গুরুতর দুই জনকে চিকিৎসার জন্য আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। অপর একজনের হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। স্থানীয় মেডিক্যাল সেন্টারে বাকি আহতদের চিকিৎসা করা হচ্ছে। এদিকে হামলার পরপরই একটি এমার্জেন্সি অ্যালার্ট পাঠানো হয়েছিল। সেই বিবরণ অনুযায়ী, ‘বাদামী চুলের এক মহিলা ঘটনায় সন্দেহভাজন।’

এর আগে ২০২২ সালে বন্দুকবাজের (shooting) হানায় রক্তাক্ত হয়েছিল কানাডা (canada)। ব্রিটিশ কলম্বিয়ার প্রভিন্সের ল্যাংলে-র ঘটনা। বাসিন্দারা যাতে অকুস্থলে না যান, সে জন্য ঘটনার পর জরুরি সতর্কতা জারি করে পুলিশ।  কানাডার স্থানীয় সময় অনুযায়ী সকাল। ৬টাও বাজেনি। হঠাৎ খবর, ল্যাংলে শহরে বন্দুকবৃষ্টি শুরু হয়েছে। গুলিবিদ্ধ একাধিক। কে বা কারা এই কাজ করেছে, কেনই বা করেছে, সবটা নিয়ে তখনও ধোঁয়াশায় পুলিশ। বিভ্রান্ত ও আতঙ্কিত স্থানীয়রা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পরে জানায়, এই দিনের হানায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি কালো রঙের এসইউভি গাড়ি উদ্ধার হয়। যার মধ্যে একটির উইন্ডশিল্ডে ‘বুলেট হোল’ স্পষ্ট। তৎপরতা শুরু করে পুলিশ। বন্দুকবাজ গৃহহীনদের লক্ষ্য করেই হামলা চালায় বলে ধারণা করে পুলিশ। ল্যাংলে শহরে জরুরি সতর্কতা জারি করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা ও কিছু জায়গায় প্রবেশ নিষেধ করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks