ওয়েলিংটন: নিজেদের ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে তিন ফর্ম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নিউজিল্য়ান্ড। সেই সূচিই প্রকাশ করে ফেললে কিউয়ি ক্রিকেট বোর্ড। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরজ, সমসংখ্যক ম্য়াচের ওয়ান ডে সিরিজ ও দুটো টেস্ট খেলবে কিউয়িরা। প্রথমে তিনটি ওয়ান ডে-র কথা থাকলেও সূত্রের খবর মোট পাঁচটি ওয়ান ডে হতে পারে। আর এই সিরিজটিই হতে চলেছে আগামী বছরের বিশ্বকাপের আগে কিউয়ি ভূমিতে বিরাট ও রোহিতের শেষ ওয়ান ডে সিরিজ।
বছরের শেষের দিকে নিউজিল্য়ান্ড উড়ে যাবে ভারতীয় দল। সেখানে ২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্য়াচটি ক্রাইস্টচার্চে। ২৪ তারিখ একই মাঠে দ্বিতীয় টি-টােয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে ২৭ অক্টোবর ওয়েলিংটনে। ৩০ অক্টোবর চতুর্থ ম্য়াচটি হবে অকল্যান্ডে ও শেষ ম্য়াচটি খেলা হবে হ্যামিলটনে।
এরপর ওয়ান ডে সিরিজটি শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। যা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ১৯ নভেম্বর থেকে ১ ডিসম্বর পর্যন্ত চলবে ২ ম্য়াচের টেস্ট সিরিজ। টেস্ট ম্য়াচগুলো খেলা হবে ওয়েলিংটনে ও ক্রাইস্টচার্চে।
এদিকে, নেতৃত্ব হারানোর পথে সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জমিতেছেন অধিনায়ক হিসেবে চলতি বছরেই। কিন্তু যেভাবে টানা ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন, তাতে তাঁকে দলে আর জায়গা দিতে নারাজ নির্বাচকরা। শোনা যাচ্ছে স্কোয়াড থেকেও ছাঁটাই হতে পারেন স্কাই। সূর্যকুমার যাদবকে নিয়ে প্রশ্ন উঠছে মূলত তাঁর ব্যাটিং ফর্ম। তাঁর নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু নিজের ব্য়াটিংয়ে একেবারেই মানরক্ষা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। গত আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেছেন। ২০.৭৬ গড়ে ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৯ ইনিংসে মাত্র ২৪২ রানই ঝুলিতে পুরতে পেরেছেন। উদ্বোধনী ম্য়াচে ৮৪ রানের ইনিংস ছাড়া বলার মত কোনও পারফরম্য়ান্স নেই। স্ট্রইক রেটও ১৪০ এর নীচে নেমে গিয়েছিল।
আবার সূর্যকে ছাঁটাইয়ের বিষয়ে আওয়াজ উঠছে যেমন একদিকে, তেমনই বৈভব সূর্যবংশীকে টি-টোয়েন্টি স্কোয়াডে দেখা যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে। বিহারের বিস্ময় বালক গত আইপিএলে সাতশোর বেশি রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছে। তাও আবার মাত্র ১৫ বছর বয়সে। এই পরিস্থিতিতে দ্রুত তাকে টি-টোয়েন্টি জাতীয় দলে খেলানোর পক্ষে সওয়াল করেছেন অনেকেই।
