July 12, 2026
44fd48d017a56c7e2a1250dead1eb6f01783881061633206_original.jpg
Spread the love


লর্ডস: ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া। লর্ডসের মাটিতে সেঞ্চুরি করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তরুণী ব্যাটারকে। ১৪৫ বলে নিজের প্রথম টেস্ট শতরান হাঁকানোর পথে ১২টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন ইয়াস্তিকা। বিশ্বের প্রথম নারী ক্রিকেটার হিসেবে লর্ডসের মাটিতে টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ইয়াস্তিকা।

গত ১৪২ বছরের ইতিহাসে লর্ডসের মাটিতে প্রথমবার কোনও টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। সেই টেস্টেই শতরান হাঁকালেন ইয়াস্তিকা।লর্ডসের অনার্স বোর্ডে নাম দেখা যাবে ইয়াস্তিকার। এই প্রথম কোনও মহিলা ক্রিকেটারের নাম অনার্স বোর্ডে দেখা যাবে। ১৫৮ বলে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। নিজের ইনিংসটি ১৪টি বাউন্ডারি দিয়ে সাজিয়েছিলেন ইয়াস্তিকা।

ইয়াস্তিকা ভেঙে দিয়েছে ৪১ বছরের পুরনো একটি রেকর্ডও। ভাটিয়ার এই পারফরম্যান্স এখন মহিলাদের টেস্টে দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় বা চতুর্থ ইনিংস কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সন্ধ্যা আগরওয়াল ৯৮ রান করে যে রেকর্ড গড়েছিলেন, তা ছিল সর্বোচ্চ।

লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হারে ক্রমতালিকায় নেমে গেল ভারত

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছিল ভারত। চতুর্থ টি-টোয়েন্টি হারের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে ক্রমতালিকায় নিজেদের শীর্ষস্থান হারাতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে উঠে আসে।ঘরের মাঠে সেবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতার পরই ভারত তালিকায় এক নম্বরে উঠে আসে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু আইপিএলের পর আমচকাই পুরো দলের খোলনলচে বদলে ফেলা হয়। আড়াই বছর পর এই ফর্ম্য়াটে জাতীয় দলে সুযোগ দেওয়া হয় শ্রেয়স আইয়ারকে। এছাড়াও অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছিল। যে দল কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছিল, তারা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে এসে কীভাবে মুখ থুবড়ে পড়ল? পাঁচ ম্য়াচের সিরিজটি প্রথম ম্য়াচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এরপরের চারটি ম্য়াচে টানা হারতে হয়েছে শ্রেয়স আইয়ার বাহিনীকে। শনিবার শেষ টি-টোয়েন্টিতে ২৫৮ রান তাড়া করতে নেমে ২০১ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত।  ১৬০৫ দিন পরে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শীর্ষস্থান হারাল ভারত। এখন শীর্ষে পৌঁছে গিয়েছে ইংল্য়ান্ড। ভারত ২০২২ সালের জুলাই থেকে শীর্ষে ছিল। এখন দ্বিতীয় স্থানে আছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks