July 23, 2026
17741ab8e9d66b689fe01ad1b083739b17848163870631466_original.jpg
Spread the love


হারারে: টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু সেই ফর্ম্যাটেই প্রথমে আয়ার্ল্যান্ড ও পরে ইংল্যান্ড – পরপর দুই সিরিজে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় দলকে।

পরপর দুটি টি-২০ সিরিজে পরাজয়ের পর অবশেষে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে ৭ উইকেটে জ়িম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া। যে জয়ের কারিগর বৈভব সূর্যবংশী। হারারে সাক্ষী থাকল নতুন ইতিহাসের। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করলে বিহারের বিস্ময় কিশোর। ভেঙে তছনছ হয়ে গেল সব রেকর্ড। নতুন বিশ্বরেকর্ড তৈরি হল বৈভবের ব্যাটে।

জ়িম্বাবোয়ে প্রথমে ব্যাট করে তোলে ১২৫/৭। জবাবে ৪০ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল ভারত। ১৯ বলে ৫০ রান করে শুরুতেই জ়িম্বাবোয়ের বোলিংকে কোণঠাসা করে দিল বাঁহাতি ব্যাটার বৈভব। 

আরও পড়ুন: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয় আর্জেন্তিনাকে? মেসি-ঘনিষ্ঠ ফুটবলারের বাবা যা বললেন…

বৃহস্পতিবার বৈভবের বয়স হল ১৫ বছর ১১৮ দিন। সচিন তেন্ডুলকরের কীর্তি ভেঙে দিল বৈভব। আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি করেননি কেউই। এতদিন এই রেকর্ড ছিল সচিনের। ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৯ সালে টেস্টে যখন হাফসেঞ্চুরি করেন সচিন, তাঁর বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। ১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে শাহিদ আফ্রিদি হাফসেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ২১৪ দিন বয়সে। সব রেকর্ড ভেঙে গেল বৈভবের ব্যাটে। তৈরি হল নতুন ইতিহাস।

 

সিনিয়রদের আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে হাফসেঞ্চুরি আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির মধ্যেও কারও নেই। ২০২০ সালে আমেরিকার বিরুদ্ধে নেপালের কুশল মাল্লা ১৬ বছর ৩৪০ দিনের মাথায় হাফসেঞ্চুরি করেছিল।

টি-২০ ক্রিকেটেও তৈরি হল নতুন মাইলফলক। ২০২১ সালে মাল্টার বিরুদ্ধে জিব্রাল্টারের লুইস ব্রুস হাফসেঞ্চুরি করেছিল ১৬ বছর ৫৬ দিন বয়সে। সেই কীর্তি ছাপিয়ে গেল বৈভব। বিহারের কিশোরই এখন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরি করা ব্যাটার। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks