June 13, 2026
877ffacb10308dbb75557d8e8a498bfc1780309348359206_original.jpg
Spread the love


কাঠমান্ডু: টি-টোয়েন্টি (T20 Format) ফর্ম্য়াটে বিশ্বরেকর্ড নেপালের ব্যাটারের। যুবরাজ সিংহের (Yuvraj Singh) রেকর্ডে ভাগ বসালেন নেপালের ওপেনার কুশল ভুর্টেল (Kushal Bhurtel Record)। সিঙ্গাপুর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ২০২৬ এশিয়ান গেমস পুরুষদের টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে চিনের বিরুদ্ধে খেলতে নেমেছিল নেপাল। সেই ম্য়াচেই চিনের বোলিং আক্রমণের ওপর বিরাট আক্রমণ করেন। ৬ বলে ছয় ছক্কার নজির গড়েন নেপালের এই বিস্ফোরক ব্যাটার।

ম্য়াচে ৪৩ বলে ১২৯ রান করেছিলেন কুশল ভুর্টেল। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১৬টি ছক্কা হাঁকান নেপালের ব্যাটার। পুরুষদের টি২০আই ক্রিকেটে মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে ছয় বলে ছয় ছক্কার নজির গড়েন কুশল। চিনের চেন ঝুও ইউয়ের এক ওভারে মোট ৩৭ রান তোলে নেপাল। একটি বল ওয়াইড বলও করেন সেই ওভারে চিনের বোলার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিংহ ইংল্য়ান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬ বল ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। নেপালের প্রথম ব্যাটার হিসেবে দীপেন্দ্র সিংহ আইরি ২০২৪ সালে কাতারের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নেপালের ব্য়াটারদের মধ্যে সর্বাধিক ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে ৮৯ টি ছক্কা হাঁকানো দীপেন্দ্র সিংহ আইরি। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks