July 8, 2026
b38190a226c6da45ebf7bafb9ff82ac917835231596411466_original.jpg
Spread the love


ব্রিস্টল: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে লজ্জার পরাজয় হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে (IND vs ENG)। মাত্র ৭৬ রানে অল আউট হয়ে ১২৫ রানে ম্যাচ হেরেছে ভারত। টি-২০ ক্রিকেটে এর আগে রানের নিরিখে এত বড় ব্যবধানে হারেনি ভারত।

তৃতীয় টি-২০ ম্যাচে পরাজয়ের পরই কাঠগড়ায় তোলা হচ্ছে সঞ্জু স্যামসনকে না খেলানোর সিদ্ধান্তকে। টি-২০ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করা ক্রিকেটারকে চলতি সিরিজে বৃষ্টিতে ভেস্তে যাওয়া প্রথম ম্যাচে খেলিয়েছিল ভারত। সেই ম্যাচে রান পাননি সঞ্জু। তারপরই তাঁকে একাদশ থেকে বাদ দিয়ে বৈভব সূর্যবংশীকে খেলানো হচ্ছে।

পরপর ২টি টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে সামলাতে হল স্যামসনকে বাদ দেওয়া নিয়ে একের পর এক বাউন্সার।

গম্ভীর অবশ্য টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সমর্থন করছেন। জানিয়েছেন, কেন বাদ দেওয়া হয়েছে, সঞ্জুকে তা স্পষ্টভাবে বলা হয়েছে। গম্ভীর বলেছেন, ‘সঞ্জু স্যামসনের যতটুকু স্বচ্ছতা পাওয়া দরকার ছিল, আমার তরফ থেকে সেটা ও পেয়েছে। কী কথোপকথন হয়েছিল, সেটা হেড কোচ ও একজন প্লেয়ারের ব্যাপার। এটা বাইরের কাউকে বলার জন্য নয়। যদি স্বচ্ছতার কথা বলেন, সঞ্জু বিশ্বকাপে যা করেছে, অবিশ্বাস্য। তবে মাঝে মধ্যে কোনও প্লেয়ারের ফর্মের দিকেও তাকাতে হয়। আর ও বাদ পড়েছে মানে এমন নয় যে, ও আর কখনও দলে ফিরবে না। এই সিরিজেই ও ফিরবে না, এমন কোনও নির্দিষ্ট নিয়ম নেই। আন্তর্জাতিক ক্রিকেটে আসল হল ফলাফল। যে কম্বিনেশন ফলাফল দিতে পারবে, সেই কম্বিনেশনই খেলানো হবে। সেভাবেই একাদশ সাজাতে হবে। আর আমি সব সময় বিশ্বাস করি প্রত্যেকের জায়গা অর্জন করতে হয়। ভারতের হয়ে খেলার জন্য দলে জায়গা করে নিতে হয়।’

আরও পড়ুন: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের ভারতীয় দল থেকেও বাদ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। টি-২০ বিশ্বকাপ জেতার চার মাসের মাথায় সূর্যকুমার যাদবের পর ভারতের চ্যাম্পিয়ন দলের আরও এক ক্রিকেটারকে ছেঁটে ফেলেছেন অজিত আগরকররা। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। হারারেতে ম্যাচগুলি হবে ২৩, ২৫ ও ২৬ জুলাই। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে সোমবার। আগামীকাল ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ ভারতের। সিরিজে ০-২ পিছিয়ে ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks