July 24, 2026
343ff6a33e0a9175a550258173840e6017849169750691373_original.jpg
Spread the love


জিন্দ, হরিয়ানা: সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সদ্য চালু হওয়া দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটিকে একটি ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে যাছে। এবং সেই ভিডিওতে বলা হয়, হাইড্রোজেন ট্রেনের লোকোমোটিভে কিছু গোলমাল হওয়ায় ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই পোস্ট কি আদপেই সঠিক? এই নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ভারতীয় রেলের উত্তর রেলওয়ে জোনের দিল্লি ডিভিশন।

আরও পড়ুন: “ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি”, তাহলে হামলা করল কে? ‘ছাত্র সমাজের কেউ নয়’, ‘বহিরাগত’দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির

সোশ্যাল মিডিয়াতে দেওয়া একটি বিবৃতিতে এই ভাইরাল ভিডিওটিকে ভুল বা তথ্যগতভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে উত্তর রেলওয়ে। এখানে আরও বলা হয়েছে প্রচলিত পদ্ধতি অনুযায়ী কারশেডে যাওয়া বা কারসেড থেকে এই ট্রেনকে স্টেশনে নিয়ে আসার জন্য একটি শান্টিং লোকোমোটিভ ব্যবহার করা হবে। যা খুবই সাধারণ একটা বিষয়।

২০২৬ সালের ২০ মে রেল বোর্ড একটি চিঠি দেয়। সেই চিঠি অনুযায়ী একটি হাইড্রোজেন ট্রেনসেট চালু করার অনুমোদন দেওয়া হয়েছিল। যে ট্রেনটি ১০ বগির ও হাইড্রোজেন ফুয়েল সেল চালিত হওয়ার কথা। আর সেই অনুমোদন অনুযায়ী এই ট্রেনটি শুধুমাত্র জিন্দ থেকে সোনিপতের মধ্যেই চালাতে হবে।

আরও পড়ুন: ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল; বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে অবরুদ্ধ রাজপথ

যদিও এই ট্রেনের কারশেড অর্থাৎ যেখানে এই ট্রেনের নিয়মিত রক্ষণাবেক্ষণ হবে, সেটা অবস্থিত শাকুরবস্তিতে। আর এই ক্ষেত্রে এই ট্রেনকে জিন্দ থেকে শাকুরবস্তি এই ট্রেনটি চালানোর কোনও অনুমতি নেই আর সেই কারণেই এই সেকশনে অর্থাৎ, জিন্দ থেকে শাকুরবস্তির মাঝে লোকোমোটিভ দ্বারাই এই ট্রেনটি চালিয়ে নিয়ে যেতে হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রবিবার, ৭৪০০৯/৭৪০০১০ নম্বরের হাইড্রোজেন ট্রেনটি তার বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে। জিন্দ থেকে সোনিপতের মধ্যে চলছে এই ট্রেনটি। হাইড্রোজেন ফুয়েল সেল চলিত এই ট্রেন ৮৯ কিলোমিটারের তার যাত্রাপথ অতিক্রম করছে প্রায় ২ ঘণ্টায়। আর এই ট্রেনটিকে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত চালানোর অনুমোদন মিলেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks