August 9, 2026
11b12526ef6600807b601828473e50a917726907484281379_original.jpg
Spread the love


Russia India Direct Railway Service: আমেরিকা-ইরান যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। বিশ্বের সবথেকে ব্যস্ততম জ্বালানি রুটে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আটে গেছে বহু তেলবাহী জাহাজ। যার বড় ফল ভুগতে হয়েছে ভারতকে। রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে সমস্যায় পড়েছে ভারতী রাশিয়া দুই দেশে। এবার সেই সমস্যার সমাধান বড় বিকল্পের কথা বাবছে রাশিয়া। সরাসরি রেলপথে ভারতের সঙ্গে জুড়তে চাইছে মস্কো। খোদ রাশিয়ার সংবাদ সংস্থা টাসকে এই নিয়ে আশার কথা শুনিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার মারাত খুশনুলিন। 

ভারত-রাশিয়া রেলপথ নিয়ে কী বলছে রাশিয়া
সম্প্রতি রাশিয়ার তরফে বলা হয়েছে, ভারত মহাসাগরে পণ্য পরিবহণে অহেতুক সমস্য়া থেকে পরিত্রাণ পেতে চায় মস্কো। বসফোরাস ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিকল্প পথ খুঁজছে রাশিয়া। রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার মারাত খুশনুলিন বলেন, ভারতের সঙ্গে মালবাহী ট্রেন যাত্রার রুট তৈরি করতে আমরা তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দিয়ে যাতায়াতের বিকল্প খুঁজছি। ভারতের সঙ্গে সংযোগকারী যেকোনও রুটকেই এই ক্ষেত্রে কার্যকর করা হতে পারে। এই রুট বাস্তাবায়িত হলে ভারতের সঙ্গে সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত।     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks