June 29, 2026
4ef8199ff4874c10be03ac0a81521d18178272025726149_original.jpg
Spread the love


কলকাতা: কাব্য মারান (Kavya Maran)। সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার বর্তমানে গ্ল্যামার দুনিয়ারও বেশ চর্চিত নাম বটে। সোশ্যাল মিডিয়ায় কাব্য মারানের প্রায় সমস্ত ছবিই ভাইরাল হয়। আর সদ্যই ঘুরে বেড়াচ্ছে একটা গুঞ্জন যে, সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার নাকি এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন? শোনা যাচ্ছে, কাব্যের মনের মানুষ নাকি ২২ গজের নয়, সঙ্গীতের জগতের মানুষ! বলিউড তথা দক্ষিণের বিখ্যাত সঙ্গীত পরিচালক, তথা গায়ক অনিরুদ্ধ রবিচান্দরের (Anirudh Ravichander) সঙ্গে নাকি নতুন জীবন শুরু করতে চলেছেন কাব্য?

এই কথার কতটা সত্যতা রয়েছে? কাব্য বা অনিরুদ্ধ কেউই অবশ্য এই বিষয়গুলি নিয়ে একেবারেই মুখ খুলতে চান না। তবে সদ্যই অনিরুদ্ধর কাকা, ওয়াই জি মহেন্দ্র বড় ইঙ্গিত দিয়েছেন কাব্য আর অনিরুদ্ধর বিয়ে নিয়ে। সদ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়াই জি মহেন্দ্র বলেন, ‘অনিরুদ্ধ ভীষণ শান্ত ছেলে। আমি যতদূর শুনেছি, কাব্য আর অনিরুদ্ধ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। কাব্য আর ৫টা মেয়ের মতো একেবারেই নয়। সানরাইজার্স হায়দরাবাদের মতো একটা বড় দলকে সামলানোর ক্ষমতা রাখে ও। ব্যবসায় নিয়ে ও বাবার যে দক্ষতা রয়েছে, সেটা ওর মধ্যেও চলে এসেছে। ও সেটাই বয়ে নিয়ে চলেছে। জুটি হিসেবে ওদের খুব ভাল মানাবে। আমি তো বলব, বিয়ের পরে ওদের ২ জনেরই সঙ্গীত নিয়ে কাজ করা উচিত।’ প্রসঙ্গত, ২০১১ সালে ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের হাত ধরে, খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অনিরুদ্ধ রবিচান্দর।

সোশ্যাল মিডিয়ায় এর আগে, এই যাবতীয় গুঞ্জন শুনে উত্তর দিয়েছিলেন, অনিরুদ্ধ রবিচান্দর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘বিয়ে? হ্যাঁ যদি বলেন, তবে তাইই। এবার আপনারা শান্ত হোন। ভুলভাল গুজব ছড়ানো দয়া করে বন্ধ করুন।’ কাব্য এবং অনিরুদ্ধের বিবাহের গুঞ্জন শুরু হয়, এক রিপোর্ট থেকে যেখানে দাবি করা হয় রজনীকান্ত নাকি এই বিষয়ে কাব্য মারানের বাবা, বিখ্যাত বিজনেসম্যান কালানীথি মারানের সঙ্গে কথা বলেছেন। কাব্য মারানের বাবা সান গ্রুপের কর্ণধার। সান গ্রুপ দক্ষিণে বহু সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত। দক্ষিণের আবার অনেক বড় বড় সিনেমা সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। রজনীকান্তের ‘জেলার’ থেকে শাহরুখ খানের ‘জওয়ান’-এ অনিরুদ্ধ সংগীত পরিচালনা করেছেন। এর সুবাদেই তাঁর ও কাব্য মারানের সাক্ষাত ও সম্পর্ক গড়ে উঠে বলে শোনা যায়। ২ তারকা নাকি বছরখানেক ধরে সম্পর্কেও রয়েছেন বলে দাবি করা হয়।

আরও পড়ুন: Dev on Dadagiri: সৌরভের সঙ্গে তুলনা হবে, মাথায় রেখেই ‘দাদাগিরি’-র ব্যাটন হাতে নিচ্ছেন দেব! প্রকাশ্যে প্রথম ঝলক

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks