কলকাতা: গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়ার পর আজ ১৬ মে, অবশেষে কিছুটা কমল সোনার দাম। অন্যদিকে এক ধাক্কায় অনেকটা পড়ল রুপোর দাম। ১৩ হাজার টাকার বেশি পড়ে গিয়েছে রুপোর দাম। আর এতেই কিছুটা হয়তো খুশি হয়েছেন দেশের মধ্যবিত্তরা। কিন্তু আজ ১৬ মে কোথায় দাঁড়ালো সোনা আর রুপোর দাম?
আরও পড়ুন: সপ্তাহে ২ দিন বাড়ি থেকে কাজ, প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির সরকারি অফিসে ‘ওয়ার্ক ফ্রম হোম’
২৪ ক্যারেট সোনার দাম
প্রতি গ্রামে ১৭৫ টাকা কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। আজ ১৬ মে প্রতি গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২১ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
দাম বেড়েছে গয়না তৈরির সোনারও। প্রতি গ্রামের দাম বেড়েছে ১৬৫ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৩৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩৫০ টাকা।
আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান, তাহলে ওই ব্যক্তি প্রতি গ্রামের জন্য পাবেন ১৪ হাজার ৩০৬ টাকা। যা গতকালের তুলনায় ১৫৯ টাকা কম।
আরও পড়ুন: বিক্রিতে ‘ফার্স্ট বয়’ BMW, চলতি বছরে ২৩ নতুন মডেল বাজারে আনতে চাইছে তারা!
১৮ ক্যারেট সোনার দাম
আজ দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামের দাম কমেছে ১৪০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১২ হাজার ২৬০ টাকা।
রুপোর দাম
আজ কমেছে রুপোর দামও। রুপোর দাম কমেছে বলার বদলে মনে হয় রুপোর দাম পড়েছে বলাই ভাল। প্রতি কেজিতে এই মূল্যবান ধাতুর দাম হয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৭৫৭ টাকা। এই দাম গতকালের দামের তুলনায় ১৩ হাজার ৩০১ টাকা কম।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৫৭২১ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪৯৩৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৪৩০৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১২২৬০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৬৪৭৫৭ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
