April 17, 2026
fec49a9e0eb3573ecb876bc908278ab217763998689111373_original.jpg
Spread the love


নয়া দিল্লি: ইতিমধ্যেই নাকি ৯টা যুদ্ধ থামিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ট্রুথ সোশ্যালে পোস্ট করে এমনই জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, লেবানন ও ইজরায়েল আনুষ্ঠানিক ভাবে ১০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছেন। এবং এই দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে দাবি করেছেন যে, তিনি গোটা বিশ্বে ইতিমধ্যেই ৯ টি যুদ্ধ থামিয়েছেন। এবং ইরানের এই সমস্যা তাঁর কাছে ১০ নম্বর হতে চলেছে। আর সেই কারণেই এই সমস্যা সমাধানে অত্যন্ত উদগ্রীব তিনি।

ট্রাম্প বলছেন, আগামী মঙ্গলবার থেকে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের প্রেসিডেন্ট ও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই দুই দেশের প্রতিনিধিরা ৩৪ বছর পর ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেছেন। এই বৈঠকে আমেরিকার তরফে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। ডোনাল্ড ট্রাম্প এই পোস্টে আরও জানান, তিনি আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফ ড্যান রেজিন’ কাইনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়েছেন, যাতে তাঁরা ইজরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করেন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেন।

ট্রুথ সোশ্যালে পোস্ট করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি সদ্য লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছি। এই দুই নেতা তাঁদের দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান। আর সেই লক্ষ্যে আগামী মঙ্গলবার বিকেল ৫টা (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন। মঙ্গলবার, ৩৪ বছর পর এই প্রথম এই দুই দেশ ওয়াশিংটন ডিসিতে আমাদের বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছে। আমি জয়েন্ট চিফ অফ স্টাফ ড্যান রেজিন’ কাইনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে, ইজরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করতে ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছি। বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য গর্বের বিষয়, এবং এটি হবে আমার ১০ম—তাই চলুন, এই কাজটা শেষ করি!”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks