April 19, 2026
b06dd2e0227a90b942a0a6ee14afa2ff1776592906685394_original.jpg
Spread the love


DA Hike Basic Pay : দীর্ঘদিনের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করেছে সরকার। ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ (DA)। এই নতুন বৃদ্ধির পর আপনার হাতে এক কত টাকা আসবে, বা টেক হোম স্যালারি (Take Home Salary) কত হবে ?

৬০ শতাংশ ডিএ বৃদ্ধি
শনিবারই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। যার ফলে উপকৃত হয়েছেন ৫০ লাখেরও বেশি কর্মী। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন ডিএ কার্যকর হিসাবে ধরা হবে। আগে ৫৮ শতাংশ ডিএ ছিল সরকারি কর্মীদের, যা ২ শতাংশ বৃদ্ধির পর ৬০ শতাংশে এসে পৌঁছেছে। সপ্তম বেতন কমিশনের একটি নির্দিষ্ট আর্থিক সূত্র মেনে এই বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্র।  উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি কোনও কর্মীর বেসিক পে ৫০ হাজার টাকা হয়, তাহলে তার বেসিক পে ১ হাজার টাকা বৃদ্ধি হবে।

মূল বেতন ৫০,০০০ টাকা

পুরানো ডিএ (৫৮ শতাংশ) = ২৯,০০০ টাকা

নতুন ডিএ (৬০ শতাংশ) = ৩০,০০০ টাকা

৬৮ লক্ষ পেনশনভোগীও উপকৃত হবেন
মন্ত্রিসভার এক বৈঠকে ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেনশনভোগীদের জন্য ‘ডিয়ারনেস রিলিফ’ (DR) বৃদ্ধির ঘোষণাও করেছেন। এই সিদ্ধান্তের ফলে ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। মনে রাখবেন, দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে মহার্ঘ ভাতা বাড়ায় সরকার। এবার সেই নিয়ম মেনেই ৬০ শতাংশ ডিএ করা হয়েছে।

কেন ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার
বর্তমানে মার্চে দেশের কনজুমার প্রাইস ইন্ডেক্স CPI বেড়ে ৩.৪০ শতাংশ হয়ে গিয়েছে। আগে ফেব্রুয়ারিতে ৩.২১ শতাংশ ছিল। খাদ্য পণ্য়ের দাম বৃদ্ধি হওয়ার ফলেই এই সূচকে বৃদ্ধি হয়েছে। ফলে বাজারের দাম বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পথে হেঁটেছে সরকার। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks