কলকাতা: আধার কার্ড (Aadhaar Card), ভারতের মানুষের ডিজিটাল পরিচয় পত্র। বর্তমানে যে কোনও কাজ করতে গেলে আধার কার্ড অবশ্য প্রয়োজনীয় একটা নথি। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, ফোনের সিম কার্ড কেনা, সব কিছুতেই প্রয়োজন হয় আধার কার্ডের (Aadhaar Card) । আধার কার্ড বর্তমানে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের (Digital Public Infrastructure) একটা দূরন্ত প্রমাণ।
আরও পড়ুন: আমাদের সাধারণ জীবন কীভাবে বদলে দিচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার?
কিন্তু অনেক ক্ষেত্রেই আধার কার্ডে (Aadhaar Card) একাধিক বিষয় ভুল থাকে। কারও নাম, কারও ঠিকানা আবার কারও জন্ম তারিখ। এবার UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India) তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিল ঠিক কী কী নথি থাকলে আধারে খুব সহজে নিজের জন্ম তারিখ আপডেট করে ফেলা যাবে।
UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India) জানিয়েছে জন্ম সার্টিফিকেট, ভারতের বৈধ পাসপোর্ট, কোনও সরকারি চাকরি করলে সেই সংস্থা বা সরকারের দেওয়া যে পরিচয় পত্র, যদি আধার কার্ড হোল্ডার পেনশনভোগী হন সেই ক্ষেত্রে পেনশনভোগী হিসাবে পাওয়া পরিচয় পত্র বা কোনও শিক্ষা বোর্ড থেকে পাওয়া মার্কশিট বা সার্টিফিকেটের মত কোনও একটা নথি থাকলেই হবে। কোনও সমস্যা ছাড়াই আপডেট হয়ে যাবে আপনার আধারের তথ্যাদি।
আরও পড়ুন: মাত্র ১২ বছরে জমিয়ে ফেলতে পারেন ১ কোটি টাকা! উপায়টা খুবই সহজ কিন্তু রাস্তাটা বেশ কঠিন
UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India) তাদের এক্স মাধ্যমে যে পোস্টটি করেছিল:
To update your Date of Birth in Aadhaar, you can submit any of the following valid documents:
• Birth Certificate
• Valid Indian Passport
• Service Photo Identity Card • Pensioner Photo Identity Card
• Mark-sheet/Certificate issued by a recognised Board of Education,
and other documents as mentioned in the List of acceptable documents.See the complete list of acceptable documents here –
https://uidai.gov.in/images/commdoc/List_of_Supporting_Document_for_Aadhaar_Enrolment_and_Update.pdf#Aadhaar #UIDAI #DoB #DigitalIdentity #DigitalIndia… pic.twitter.com/BWWT20rcVv
— Aadhaar (@UIDAI) April 28, 2026
