কলকাতা : আজকাল সোশ্যাল মিডিয়া খবরের একটি উৎস হয়ে উঠেছে। প্রতিদিন কিছু না কিছু ভিডিও ভাইরাল হয়। আর মানুষ সোশ্যাল মিডিয়ার উপর এতটাই নির্ভরশীল যে, শেয়ার করা ভিডিও এবং ছবি দেখলেই সহজেই বিশ্বাস করেন তথ্য যাচাই না করেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি প্রকল্পের প্রচার করছেন। তিনি নিজে বলছেন, সাধারণ মানুষকে বিনামূল্যে এসি বিতরণ করা হবে। এটি সরকারের তরফ থেকে দেওয়া হবে প্রতিটা পরিবারকে।
কী বলা হয়েছে ভিডিওতে?
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, আধার কার্ড দেখালে কেন্দ্র সরকার মানুষকে বিনামূল্যে এসি বিতরণ করবে। অত্যাধিক দাবদাহে এই ধরণের প্রকল্পের খবর দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই AC পাওয়ার জন্য খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছেন। এই অবস্থায়, সরকারি সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক এই খবরের পেছনের সত্যতা উন্মোচন করেছে।
বিনামূল্যে AC? আসল সত্যিটা কী?
পিআইবি ফ্যাক্ট চেক (PIB) এই ভাইরাল ভিডিওতে করা দাবির সত্যতা প্রকাশ্যে এনেছে। ভিডিওটি পিআইবি-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছিল, যেখানে বড় অক্ষরে “FAKE” লেখা আছে। এর মানে হল, ভিডিওটি সম্পূর্ণ ফেক। সবটাই স্ক্যাম। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা আছে, “সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করছেন যে আধার কার্ডের মাধ্যমে প্রত্যেকে একটি করে বিনামূল্যে এয়ার কন্ডিশনার (এসি) পাবেন।”
सोशल मीडिया पर प्रसारित एक वीडियो में प्रधानमंत्री नरेंद्र मोदी को यह कहते हुए दिखाया जा रहा है कि सभी को आधार कार्ड पर एक मुफ्त एयर कंडीशनर दिया जाएगा।
🔎 #PIBFactCheck :
❌ यह #AI जनरेटेड #फर्जी वीडियो है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने ऐसी कोई घोषणा नहीं की है।
⚠️ कृपया सतर्क… pic.twitter.com/G1HLdJC6VX
— PIB Fact Check (@PIBFactCheck) June 24, 2026
পিআইবি ফ্যাক্ট চেক অনুসারে, ”এই ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে তৈরি একটি ভুয়ো ভিডিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনো ঘোষণা করেননি। সতর্ক থাকুন। আকর্ষণীয় ও লোভনীয় দাবি বা পোস্টের ফাঁদে পা দেবেন না এবং এই ধরনের বার্তা বা পোস্ট ফরোয়ার্ড করবেন না। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির বিষয়ে জানতে myscheme.gov.in ওয়েবসাইট ব্যবহার করুন।”
সরকার জনসাধারণকে এই ধরনের প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকেই সংগ্রহ করার জন্য আবেদন জানিয়েছে। যেকোনও সন্দেহজনক খবর যাচাই করতে পিআইবি ফ্যাক্ট চেকের সঙ্গে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি দিয়ে যোগাযোগ করতে পারেন।
Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
