April 30, 2026
156710e657b25113663336722206f54d1739510780606900_original.jpg
Spread the love


PIB Fack Check : শেয়ার বাজারের চরম অস্থিরতার বাজারে বেশি মুনাফার (Profit) লোভে অনেকেই এখন লোভনীয় স্কিম দেখছেন। সেই ক্ষেত্রে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মুখে শোনা যাচ্ছে একটি দারুণ স্কিমের খবর। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। আপনিও কি এই ভাইরাল ভিডিয়ো (Viral Video) পেয়েছেন ?

কী বলা হয়েছে এই স্কিমে
এই ভিডিয়ো ভার্তায় দেখা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি আর্থিক স্কিমের প্রচার করছেন। এই স্কিমে বলা হচ্ছে, একবার ২২,০০০ টাকা রাখলেই আপনি মাসে সর্বোচ্চ ১৫ লাখ টাকা নিশ্চিত পাবেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি সরকারের তরফে এই ভিডিয়ো নিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। 

এই নিয়ে কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো
সম্প্রতি এই ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। PIB-র তরফে বলা হয়েছে, এই ভিডিয়ো পুরোপুরি ভুয়ো। কেন্দ্রীয় সরকারের এই ধরনের কোনও স্কিম নেই। এই ধরনের ভিডিয়োর তলায় কোনও লিঙ্ক থাকলে ভুল করেও ক্লিক করবেন না। কোনও কারও কাছে এই ধরনের লিঙ্ক পাঠাবেন না।      

এই ক্ষেত্রে জালিয়াতি কীভাবে হয়
মনে রাখবেন, এই ধরনের লিঙ্কে ক্লিক করলেই এটি আপনাকে একটি সরকারি দেখতে ওয়েবসাইটে নিয়ে যাবে। প্রলোভন দেখিয়ে আপনাকে ফ্রম পূরণ করে রেজিস্ট্রেশন করতে বলা হবে। ওই ফর্মেই আপনার ব্যক্তিগত বিবরণ ও ব্যাঙ্কের ডিটেলস দিতে বলা হবে। কিছু ক্ষেত্রে আপনাকে এর জন্য প্রসেসিং ফি বা OTP শেয়ার করতে বলতে পারে জালিয়াতরা। একবার প্রেরকরা ওই পোর্টালে নিজের তথ্য় জানিয়ে দিলেই জালিয়াতদের কাছে পৌঁছে যায় সব। পরে সেই নথি দিয়েই আর্থিক প্রতারণা করে ঠগরা।

কী সতর্কবার্তা দিয়েছে PIB
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই ধরনের বার্তাগুলিকে পুরো প্রতারণামূলক বলেছে। সংস্থা বলেছে, যেকোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না। যাচাই না করে এই ধরনের বার্তা অন্য কাউকে ফরোয়ার্ড করা উচিত নয়। এই বার্তাগুলি কেবল আপনার গোপন তথ্য় সংগ্রহের উদ্দেশ্যেই পাঠানো হয়।

এই ধরনের জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে ?
এই ধরনের কোনও অফার বিশ্বাস করার আগে, সেটির সত্যতা যাচাই করে নিন। 
সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য সর্বদা সরকারি ওয়েবসাইট কিংবা নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করুন। 
কোনও অজানা লিঙ্কে নিজের ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের বিবরণ কিংবা OTP কখনোই শেয়ার করবেন না। 
আপনি যদি এই ধরনের কোনও বার্তা পান, তবে অবিলম্বে সেটি মুছে ফেলুন, অন্যদের এই ফাঁদে পড়া থেকে বাঁচাতে PIB Fact Check-এর কাছে বিষয়টি রিপোর্ট করুন।  

আরও পড়ুন : রাজ্যে ভোটের পরই দাম বাড়বে পেট্রোল-ডিজেলের ? কী বলছে সরকার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks