May 5, 2026
78af562b16ff463470553c45c79a52591772620215700507_original.jpg
Spread the love


মুম্বই: ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। দুই দলই ইতিহাস গড়ার লক্ষ্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) মাঠে নেমেছে। উভয় দলেরই লক্ষ্য় রেকর্ড তৃতীয়বার বিশের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া। নিজেদের সেই স্বপ্ন বহাল রাখতে তারাই একে অপরের মুখোমুখি হবে বৃহস্পতিবার। ওয়াংখেড়েতে ভারত ও ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলবে।

বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্বাভাবিকভাবেই অতীতের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে অনেকেই আগ্রহী থাকেন। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের অতীত পরিসংখ্যান কী বলছে? ভারত ও ইংল্যান্ড, দুই যুযুধান প্রতিপক্ষ কিন্তু এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে না। বরং এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার দুই দল বিশের বিশ্বকাপের শেষ চারে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। এই ম্য়াচ আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই দুই দলের মধ্যে যে দল সেমিফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পৌঁছয়, সেই দলর হাতেই কিন্তু খেতাব উঠেছে। 

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল ভারতীয় দল। বিরাট কোহলি অর্ধশতরান হাঁকান। হার্দিক পাণ্ড্য ৩৩ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। জবাবে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং জস বাটলারই ইংল্য়ান্ডকে ম্যাচ জিতিয়ে দেন। চার ওভার বাকি থাকতেই ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড।

বছর দু’য়েক পরে এই হারের বদলা নিতে সক্ষম হয় ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের গায়ানায় আয়োজিত ম্য়াচে সেবারও ভারত প্রথমে ব্যাট করে। ভারতের হয়ে রোহিত শর্মা ৫৭ রানের ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিক ১৩ বলে ২৩ রানের ছোট্ট ইনিংস খেলে দলকে ১৭১ রান তুলতে সাহায্য করেন। সূর্যকমারের ব্যাট থেকে ৪৭ রানের ইনিংস আসে। জবাবে দুই ভারতীয় স্পিনার অক্ষর পটেল এবং কুলদীপ যাদবের স্পিন ভেল্কিতে কুপোকাত হয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১০৩ রানেই অল আউট হন বাটলাররা। কুলদীপ ও অক্ষর উভয়েই তিনটি করে উইকেট নেন। 

 

২০২২ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জেতে। গত বিশ্বকাপ জেতে ভারত। দেখার বিষয় হল এবার কী হয়।   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks