July 31, 2026
2b47f803760d17e2c90ddc7c49a5b4741785474801549394_original.jpg
Spread the love


PM Modi AI Video: ককরোচ জনতা পার্টির প্রতিবাদের সময় প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে মেটা ইন্ডিয়ার (Case Against Meta) প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের হল। এই মামলা করেছে হায়দরাবাদের সাইবার ক্রাইম পুলিশ। তবে শুধু মেটা ইন্ডিয়ার প্রধান নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এআই (AI) দিয়ে তৈরি ভিডিয়ো প্রকাশের জন্য অনেক সোশ্যাল মিডিয়া ইউজারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

কী কারণে এই মামলা দায়ের
আসলে নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরোধিতায় দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে বসেছিল ককরোচ জনতা পার্টি। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর AI দিয়ে তৈরি আপত্তিকর ভিডিয়ো পোস্ট করা হয় সোশ্য়াল মিডিয়ায়। যেখানে নরেন্দ্র মোদিকে টার্গেট করে একের পর এক AI ভিডিয়ো পোস্ট করে ইউজাররা। সূত্রের খবর, এই পোস্টগুলি দ্রুত ফেসবুক, ইনস্টাগ্রামের মতো মেটার প্লাটফর্মে ছড়িয়ে পড়ে। যে কারণে মেটা ইন্ডিয়ার হেড অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

কী বলছে পুলিশ সূত্র
তদন্তকারীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রীর নামে AI দিয়ে যে বিকৃত ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করেছে। এই কারণে পুলিশ মনে করছে, এই ভিডিয়োগুলি ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ও ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের আওতায় আইন বিরুদ্ধ কাজ। তদন্তকারীরা দেখছেন, কোথা থেকে এই ভিডিয়োগুলির উৎপত্তি। মেটার মতো প্লাটফর্মে কেন এই ভিডিয়োগুলি ছড়িয়ে পড়ল।মেটার কাছে কি এই ধরনের আপত্তিকর ভিডিয়োর রোখার কোনও ব্যবস্থা নেই ? এই ভিডিয়োগুলি পোস্টের ক্ষেত্রে ইউজারদের কনটেন্ট তৈরি, আপলোডিং ও শেয়ারিংয়ে কী ভূমিকা রয়েছে, তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks