May 2, 2026
d4302a2adf691ae8f187108e464e9af2177771726970450_original.jpg
Spread the love


করাচি: এশিয়া কাপের (Asia Cup 2026) সময় করমর্দন কাণ্ড ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, ভারতীয় ক্রিকেটারেরা নাকি হাত মেলাতে চাননি পাক ক্রিকেটারদের সঙ্গে। ভারতীয় শিবির থেকে পাল্টা বলা হয়েছিল, পহেলগাঁও কাণ্ডের পর ক্রিকেট খেললেও, কোনও সৌজন্য বিনিময়ের পথে হাঁটবেন না তাঁরা। এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি ট্রফি না দিয়ে সেটি নিয়ে চলে গিয়েছিলেন। তা নিয়েও বিতর্ক কম হয়নি।

এবার সেই বিতর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। জানালেন, তাঁরা নাকি করমর্দন করতে ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিলেন। কিন্তু গিয়ে দেখেন…

গত বছর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ সবচেয়ে বড় ক্রিকেটীয় বিতর্ক বেঁধেছিল এই করমর্দনকে ঘিরে। পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথা মেনে দুই দলের ক্রিরেটারেরা হাত মেলাননি। সূর্যকুমার যাদবদের আচরণে ক্ষিপ্ত হয়ে ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত দুই দল করমর্দন না করলেও খেলতে নামে। এই ঘটনার পর থেকে মহিলাদের বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ – কোনও টুর্নামেন্টেই পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত ।

এশিয়া কাপে ঠিক কী হয়েছিল? এক পডকাস্টে সলমন বলেছেন, ‘শুরুর দিকে ওই ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতোই ছিল। ম্যাচের আগে সাংবাদিক সম্মলেন হয়েছিল। হ্যান্ডশেক হয়েছিল। ট্রফির জন্য ফটোশুট হয়েছিল। সেখানেও করমর্দন হয়েছিল। এমনকী টস করতে যাওয়ার সময়ও আমি জানতাম না এরকম কিছু হবে । আমাদের ম্যানেজার নঈম ভাইয়ের সঙ্গে টস করতে গেলাম। তখন আমাকে ম্যাচ রেফারি পাশে ডেকে নিয়ে গিয়ে বলেন, এখানে কোনও করমর্দন হবে না । সেটা মাথায় রেখো । আমি বলি, বেশ । করমর্দন করতেই হবে এমন কোনও ব্যাপার নেই। ম্যাচের পর আমরা ওদের দিকে করমর্দন করতে গিয়েছিলাম। কিন্তু সেটা ওরা করেনি। আমার মনে হয় না এটা ভাল ব্যাপার।’

এরপরই সলমন দাবি করেছেন, ম্যাচের পর তাঁরা ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিলেন। তাঁর কথায়, ‘ম্যাচ শেষ হয়। আমরা হেরে যাই। আমরা ওদের ড্রেসিংরুমে যাচ্ছিলাম করমর্দন করার জন্য। তখনও ওরা হ্যান্ডশেক করেনি। দরজা বন্ধ ছিল।’

আরও পড়ুন: ‘কাউন্টিংয়ে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মী?’ মামলা TMC-র, কী বলল সুপ্রিম কোর্ট?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks