July 4, 2026
b890e6fd71589b750515883ea37cebb71783184839590206_original.jpg
Spread the love


ম্য়াঞ্চেস্টার: ১৯১ রানের লক্ষ্যমাত্র। যা তাড়া করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড (India vs England) দল। সেখান থেকে শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল হ্যারি ব্রুকের (Harry Brook) দল। অর্শদীপ সিংহ প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে ধাক্কা দিলেও, তা সামলে নিয়ে ইংল্যান্ডের মিডল অর্ডারকে নেতৃত্ব দিলেন তরুণ জেকব বেথেল। অপরাজিত অর্ধশতরানে ম্যাচে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ক্যাপ্টেন হ্যারি ব্রুক ও উইকেট কিপার ব্যাটার টম ব্যান্টন। ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।

শ্রেয়স আইয়ারের কাছে আয়ারল্যান্ড সিরিজ হারার পর এই সিরিজটি ক্যাপ্টেন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম ম্য়াচে নিজে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। যদিও বৃষ্টির জন্য খেলার ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। কিন্তু দ্বিতীয় ম্য়াচে ব্যাট হাতে ৩৭ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারলেন না। ক্যাপ্টেন হিসেবে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতেই পারে। এদিন অর্শদীপ ও হর্ষিত মিলে শুরু করেছিলেন বোলিংয়ে ওপেনিং ওভার। প্রথম ওভারে ১ রান খরচ করার পর নিজের দ্বিতীয় ওভারে ২৭ রান খরচ করেন অর্শদীপ। ম্য়াচের মােমেন্টাম সেখান থেকেই পেয়ে যায় ইংল্যান্ড। রবি বিষ্ণোইকে পাওয়ার প্লে-র মধ্য়েই আক্রমণে নিয়ে এসেছিলেন শ্রেয়স। নিজের প্রথম ওভারে ১১ রান খরচ করেন বিষ্ণোই। এরপরের ওভারে অক্ষরকে নিয়ে আসেন শ্রেয়স। তিনি যদিও ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন। চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্য়ে ১৫ বলে ৩৯ রান করে ফিরে যান ইংল্যান্ড অধিনায়ক। এর আগে ফিল সল্ট ও জস বাটলার দুজনেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। 

 

তবে ইংল্যান্ডের মিডল অর্ডারে খেলা ধরেন জেকব বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হাত থেকে প্রায় ম্য়াচ কেড়ে নিচ্ছিলেন বেথেল। সেদিন শেষ পর্যন্ত পারেননি। এদিন আর ভুল করলেন না। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকলেন। যখন ইংল্যান্ড জিতে গেল, তখন বেথেলের নামের পাশে জ্বলজ্বল করছে ৪৬ বলে ৭৬ রান। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks