June 13, 2026
4da4763858a3e1aa935ca2082f6b5b171780194120526507_original.jpg
Spread the love


আমদাবাদ: সপ্তাহান্তে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেতাবি লড়াই। আমদাবাদে আজই বসতে চলেছে আইপিএল ফাইনালের (IPL Final) আসর। সম্মুখ-সমরে গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs GT)। লিগ তালিকায় একেবারে শীর্ষে শেষ করা দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব। তবে এই ম্য়াচে বৃষ্টি বিঘ্ন ঘটাবে না তো?

এই নিয়ে চতুর্থবার আমদাবাদে আইপিএলের ফাইনাল আয়োজিত হচ্ছে। অতীতে কিন্তু একাধিকবার বৃষ্টির দ্বারা এখানে আইপিএলের ফাইনাল বিঘ্নিত হয়েছে। ২০২৩ সালেই গুজরাত টাইটান্স বনাম সিএসকের ফাইনালে প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। তবে তারপরে সেদিনও বৃষ্টি হয়। বাধ্য হয়েই আধিকারিকদের আরও বর্ধিত ১২০ মিনিট যোগ করতে হয়, যার ফলে ম্যাচ তৃতীয় দিনে গিয়ে শেষ হয়। গত মরশুমের আইপিএল ফাইনালেও বৃষ্টির জেরে বেশ অনেকটা সময় পরে ম্য়াচ শুরু হয়েছিল। এবারও কি তেমনটা হবে? আশঙ্কা কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে দানা বাঁধছে।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার , ফাইনাল ম্য়াচের দিন আমদাবাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শহরে রীতিমতো লু বইছে এবং ম্যাচের দিনও প্রবল গরম থাকার পূর্বাভাস রয়েছে, যেখানে তাপমাত্রা ৪৩ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকবে। সুখবর হল আবহাওয়া দফতরের তরফে রবিবার দিন কোনও বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়নি।

তবে ম্যাচের আগেরদিন আবার উত্তর-পশ্চিম ভারতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। এর জেরে তো গুজরাত টাইটান্সরা নির্ধারিত সময়ে বিমানে চেপে শহরেই ফিরতেই পারেননি। অনেকটা পরেই তারা চাটার্ড বিমানে করে আমদাবাদের উদ্দেশে নিউ চণ্ডীগড় থেকে রওনা দেয়, পৌঁছতে পৌঁছতেও শনিবার রাত হয়ে যাবে তাদের। ফলে ২৪ ঘণ্টারও কম সময় বিশ্রাম পেয়ে শুভমন গিলদের আইপিএল ফাইনালে নামতে হচ্ছে।  

আরও পড়ুন:- কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন? 

তবে বৃষ্টি যদি শেষমেশ ম্যাচে প্রভাব ফেলেই, তখন কী হবে? যদি রবিবার বৃষ্টির জেরে ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে আইপিএল ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ সোমবার দিন ম্যাচ গড়াবে এবং সোমবার ম্য়াচ আয়োজন করে ফলাফল যাতে নির্ধারণ করা সম্ভব হয়, সেটার চেষ্টা করা হবে। তবে সেইদিনও যদি ম্যাচ শেষ করা সম্ভব না হয়, বৃষ্টির জন্য যদি কোনওভাবেই আইপিএল ফাইনাল খেলা না হয়, তাহলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে।

যেহেতু আরসিবি লিগ তালিকায় এক নম্বরে শেষ করেছিল এবং টাইটান্সরা দুইয়ে ছিল, তাই এই নিয়ম অনুযায়ী ম্যাচ খেলা একদমই সম্ভব না হলে আইপিএলের খেতাব ফের একবার আরসিবির হাতেই উঠবে।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks