July 23, 2026
f1ede190a806b2f9656b6f0b773677281784771721624535_original.jpg
Spread the love


ABP Ananda LIVE : বছর বছর বর্ষা এলেই রাজ্যে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। প্রতিবছর মশা বাহিত রোগে আক্রান্ত হন হাজার হাজার মানুষ। সেই লড়াইয়ে এবার নতুন হাতিয়ার পেল দেশ। ভারতে প্রথমবার আসতে চলেছে ডেঙ্গুর প্রতিষেধক ভ্যাকসিন। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বাণিজ্যিক ভাবে ডেঙ্গুর ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’ ব্যবহারের অনুমোদন দিয়েছে। জাপানের তাকিতা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই ভ্যাকসিন চার থেকে সাত বছর বয়সী দের দেওয়া হবে। সংস্থার দাবি এই ভ্যাকসিন নেওয়ার জন্য কোন প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিংয়ের প্রয়োজন হবে না। অর্থাৎ আগে কখনো ডেঙ্গু হয়েছে কিনা তা যাচাই না করেও এই টিকা নেওয়া সম্ভব। প্রস্তুতকারী সংস্থার দাবি ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন।ইতিমধ্যেই সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ ৪৩ টি দেশে অনুমোদন পেয়েছে কিউ ডেঙ্গা। আটটির বেশি দেশে অন্তত ২৮০০০ মানুষের উপর চালানো হয় ক্লিনিক্যাল ট্রায়াল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks