May 30, 2026
4d29faf1e22b5300fcb0e65536ec19c3176926038745775_original.png
Spread the love


মুম্বই: আচমকাই টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। যুব বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের দিনই পাকিস্তান সরকারের তরফে বিবৃতি দিয়ে এই বিষয় জানিয়ে দেওয়া হয়। কিন্তু পাকিস্তান মাঠে না নামলেও আইসিসির নিয়ম মেনেই সবকিছু করবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। 

বিসিসিআইয়ের সূত্র মারফৎ জানানো হয়েছে, আগামী ১৫ তারিখ যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ ছিল। সেই অনুযায়ী শ্রীলঙ্কায় পাড়ি দেবে টিম ইন্ডিয়া। এমনকী সেখানে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলনেও নামবেন সূর্যকুমার যাদবরা। পাকিস্তানের প্রস্তাব মেনেই হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে টি-টোেয়ন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচও তেমনটাই হয়েছিল। এবারও সেই মত শ্রীলঙ্কায় হওয়ার কথা দু দেশের মহারণ। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারির সেই ম্য়াচ বয়কট করেছে পাকিস্তান সরকার। অর্থাৎ তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্য়াচে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। 

 

কিন্তু ভারতীয় দল কিন্তু তাদের সূচিতে কোনও পরিবর্তন আনছে না বলেই আপাতত খবর। আইসিসির নিয়ম অনুযায়ী একটি ম্যাচের আগে যা যা করা দরকার, সব কিছুই করবে টিম ইন্ডিয়া। তাঁরা সাংবাদিক বৈঠকও করবে ম্যাচের আগে। এটাও জানা গিয়েছে যে ম্য়াচের সময় অনুযায়ী মাঠেও পৌঁছে যাবে দল। এরপর রেফারির সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত মাঠেই থাকবেন ভারতীয় ক্রিকেটাররা।

আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তের পরে কী পদক্ষেপ নেয়, তার দিকেও তাকিয়ে থাকবে বিসিসিআই। পাকিস্তানকে অনিবার্যভাবে শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু আইসিসি কী ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় কারণ আইসিসি এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। বিসিসিআইয়ের তরফেও এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে এই বিষয় নিয়ে সোশ্য়াল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেটকে ট্রোলের মুখে পড়তে হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks