নয়াদিল্লি: একদিকে যেখানে রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ, সেখানে একই সময়ে পাকিস্তানেও আসর বসেছে পিএসএলের (PSL 2026)। ইতিমধ্যই বারংবার পাকিস্তান সুপার লিগ চর্চার কেন্দ্রে উঠে এসেছে। তবে তা ২২ গজের লড়াইয়ের জন্য নয়, বরং না না বিতর্কের কারণে। ফের ব্যাট-বলের লড়াইয়ের বাইরে অন্য এক কারণের জন্য চর্চায় ওয়াঘাপারের দেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ।
গতকাল গদ্দাফি স্টেডিয়ামে লাহৌর কালান্দার্স এবং করাচি কিংস একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের টসের আগেই দুই দলের ম্যাসকটরা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেন। চলে ধাক্কাধাক্কি, ঘুষোঘুষি, লাথি। অবশ্য সত্যিকারের নয়, গোটা বিষয়টাই নিছকই মজার ছলে বিনোদনের জন্য করা হয়, যা সোশ্যাল মিডিয়ায় সকলেরই নজর কাড়ে। এই ঘটনায় ম্যাসকটদের পাশেই দাড়িয়ে ছিলেন দুই দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং শাহিন শাহ আফ্রিদি। গোটা বিষয়টি দেখে তাঁদেরও মুখ হাসি দেখা যায়।
The fight between the Karachi Kings and Lahore Qalandars mascots at the toss. 🤣pic.twitter.com/orFIL02tVz
— Sheri. (@CallMeSheri1_) April 23, 2026
[/tw]
