Maruti Suzuki Cars : মারুতির কোনও গাড়ি (Maruti Cars Price Hike) কেনার পরিকল্পনা থাকলে এখনই সেরা সময়। কারণ, ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মারুতি সুজুকি। এই নিয়ে ২ মাসে দ্বিতায়বার গাড়ির দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। জেনে নিন, কম দামে আর কতদিন পাবেন আপনার প্রিয় মডেল। কবে থেকে দাম বাড়াচ্ছে কোম্পানি ?
এই দিন থেকে দাম বাড়বে
কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী ১ অগাস্ট থেকে গাড়ির মডেলগুলির দাম বৃদ্ধি করা হবে। তবে কোন-কোন মডেলের কত দাম বাড়বে তা এখনও প্রকাশ্য়ে আনেনি কোম্পানি। রেগুলেটরি ফাইলিংয়ে এই কথা জানিয়েছে মারুতি। কোম্পানির তরফে বলা হয়েছে, সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে গাড়ির দাম। মডতলে ভেদে এই দাম বৃদ্ধি হবে।
কেন এই দাম বৃদ্ধি করছে কোম্পানি
কোম্পানির তরফে বলা হয়েছে, ক্রেতাদের সমস্য়া যাতে না হয়, তার জন্য যতটুকু সম্ভব ততটাই দাম বৃদ্ধি করছে কোম্পানি। মূলত, মূল্যবৃদ্ধির জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে কোম্পানি। খরচ কমিয়ে যতটা সম্ভব এই দাম বৃদ্ধি করা হচ্ছে।
তবে এই প্রথমবার নয়
সাধারণত, মারুতি বছরের শুরুতেই গাড়ির দাম বৃদ্ধি করে। যদিও এবার অনেক মাস পর গাড়ির দাম বাড়িয়েছে কোম্পানি। চলতি বছরের ২১ মে দাম বৃদ্ধি করে মারুতি। এবার সেই ধারা বজায় রইল জুলাইতেও। তবে মারুতি একা নয়, গত কয়েক মাসে গাড়ির দাম বাড়িয়েছে মহিন্দ্রা অ্য়ান্ড মহিন্দ্রা ছাড়াও টাটার মতো কেম্পানি। এই তালিকায় নাম লিখিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি কিয়া।
দেশজুড়ে কেন এই নিয়ে বিতর্ক
সম্প্রতি E-20 পেট্রোলের ব্যবহার নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে দেশে। এই নিয়ে নতুন তরজায় নেমেছে শাসক -বিরোধী। অনেকের E-20 পেট্রোল ব্যবহারকারীর অভিযোগ এই ইথানলল মেশানো পেট্রোলে ক্ষতি হচ্ছে গাড়ির, কমে গেছে মাইলেজ। আগের মতো পাওয়ার পাওয়া যাচ্ছে না মোটর থেকে। যদিও এই বিষয়টি নিয়ে পাল্টা আক্রমণে নেমেছে সরকার। এই অভিযোগের সপক্ষে প্রমাণ দেখাতে বলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি।
সংসদে কী বলেছে সরকার
সম্প্রতি পেট্রোলে ইথানলের পরিমাণ ২০ শতাংশ থেকে বাড়ানোর কথা বলেন সরকারে মন্ত্রীরা। যার মধ্য়ে অন্যতম নাম ছিল নীতিন গড়কড়ির। তবে বিতর্কের মাঝে েই নিয়ে কিছুটা ধীরে চলো নীতি নেয় সরকার। আজ সেই বিষয়টি শোনা যায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। রাজ্যসভায় তিনি বলেন, সরকার পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনকী ডিজেলে ইথানল মেশানোর বিষয়েও কোনও ভাবনা এখন নেই। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। তারপর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরীক্ষায় উত্তীর্ণ হলেই আগে পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজ্য়সভায় লিখিত প্রশ্নের উত্তরে এই কথা বলেন গোপী।
আরও পড়ুন : ইথানল ক্ষতি করছে গাড়ির ! E-20-র পরিবর্তে আসবে E-10 পেট্রোল ? সংসদে এই বলল সরকার
