জয়পুর: চলতি আইপিএল মরশুমটা (IPL 2026) ঋষভ পন্থের (Rishabh Pant) জন্য একেবারেই ভাল কাটেনি। আইপিএলের সবথেকে দামি ক্রিকেটারের দল বহু আগেই প্লে-অফের দৌড় থেকে তো বাদ পড়েইছে, উপরন্তু পন্থ নিজেও তেমন রান পাননি। খারাপ ফর্মের মধ্যেই পন্থের জাতীয় টেস্ট দলের সহ-অধিনায়কত্ব গিয়েছে, হারিয়েছেন আফগানিস্তান সিরিজ়ে ভারতীয় ওয়ান দলের জায়গাও। জাতীয় দলে ব্রাত্য হওয়ার কয়েক ঘণ্টা পরেই পন্থ নিজের দল লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে মাঠে নেমেছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (RR vs LSG)। আর এই ম্য়াচের টসেই এক অদ্ভুত সাক্ষাৎকার দেন ঋষভ।
এদিন ম্যাচে নিয়ম মেনেই লখনউ অধিনায়ককে তাঁর দল সম্পর্কে জিজ্ঞেস করেন ব্রডকাস্টার ইয়ান বিশপ। পন্থ টসে জানান তাঁর দল মহম্মদ শামি (Mohammed Shami) ও এডেন মারক্রামকে বাদ দিয়েই সেই ম্যাচে মাঠে নামছে। তবে এরপরে তাঁকে যখন শামির অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করা হয়, পন্থ কোনও সদুত্তর দিতে পারেননি। তাঁকে বারংবার শামির না খেলার বিষয়ে প্রশ্ন করা হলেও, পন্থ খানিকটা উদাসীনভাবে খালি হ্যাঁ, না, শামি খেলছেন না, এই ধরনের জবাবই দিতে থাকেন।
ONE OF THE CRAZIEST TOSS INTERACTIONS:
Pant – Shami is not playing.
Bishop – Issue with Shami?
Pant – Yeah.
Bishop – Yeah? What’s with Shami?
Pant – Mohsin.
Bishop – No, what’s the issue with Shami?
Bishop – Who is out?
Pant – Shami out, Mohsin in.
Bishop – Ya, I was aski..
Pant… pic.twitter.com/UsAOKR6nmw— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 19, 2026
এমন ঘটনা এর আগে আইপিএল কেন, কোনও ম্যাচে কোনওদিন দেখা গিয়েছে কি না সন্দেহ। পন্থ অত্যন্ত সহজ এবং নিত্যদিন হয়ে থাকা এক প্রশ্নের জবাব একেবারেই দিতে প্রস্তুত ছিলেন না। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে কোনও কিছু কারুর নজর এড়ায়না। স্বাভাবিকভাবে পন্থের এই আজব আচরণ এবং টসের সময়ের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা পন্থের এমন আচরণে বিস্মিত হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় খানিক ট্রোলিংয়েরও শিকার হতে হয় পন্থকে।
What happened to Rishab Pant 🥶pic.twitter.com/YMcWLcXHvC
— Kashif (@KashifNdmCric) May 19, 2026
এদিনের ম্যাচের কথা বলতে গেলে ফের একবার ম্যাচটা লখনউয়ের জন্য হতাশাজনকই ছিল। বোর্ডে ২২০ রান তুলেও তাদের এই ম্যাচ হারতে হয়। বৈভব সূর্যবংশীর ৯৩ রানের ইনিংসে ভর করে পাঁচ বল ও সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস।
