সৌভিক মজুমদার, কলকাতা: চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে আমল দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
বিদেশে গিয়ে তাঁর চোখের চিকিৎসার ব্যাপারটি আপাতত বাতিল করে দিল আদালত। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, চিকিৎসার জন্য এখনই বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই; দেশের চিকিৎসকদের ওপর ভরসা রাখা উচিত। প্রয়োজনে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালেই বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চোখের চিকিৎসা করানো হোক। আগামীদিনে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত আবেদন নিয়ে আলাদা ভাবে শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
বেশ কিছুদিন ধরেই চোখের চিকিৎসা করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। এবারও চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে জানান, “আমাদের রাজ্যের চিকিৎসা পরিকাঠামো যথেষ্ট উন্নত। এসএসকেএম হাসপাতালের মতো পিজি স্তরের প্রতিষ্ঠানে দেশের সেরা চিকিৎসকরা রয়েছেন। প্রয়োজনে রাজ্য এই হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করতে পারে এবং সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যথাযথ চিকিৎসা সম্ভব।”
ডিজে মামলায় মিলল সাময়িক স্বস্তি
একদিকে বিদেশযাত্রার আবেদন খারিজ হলেও, ডিজে মন্তব্য মামলায় আদালত থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার ডিজে-হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে, তা নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সোমবার DJ মামলার তদন্তে সহযোগিতার কথা উল্লেখ করে, কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর কথা বলে ফের আবেদন করেন তাঁর আইনজীবী। সোমবার এই আবেদনের ভিত্তিতে অভিষেকের আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ায় কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই রক্ষাকবচ। অর্থাৎ, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো রকম কঠোর আইনি পদক্ষেপ বা গ্রেফতারি করা যাবে না।
এক নজরে আদালতের জোড়া নির্দেশ
আপাতত চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রা করতে পারবেন না অভিষেক। চোখের চিকিৎসার জন্য তাঁর বিদেশ যাওয়ার আবেদন খারিজ করল আদালত। বরং বিকল্প হিসাবে এসএসকেএম (SSKM) হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসিয়ে চিকিৎসার নির্দেশ দেন বিচারপতি। ডিজে হুঁশিয়ারি মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি পেল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। একদিকে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় আদালতের ‘না’সাংসদের জন্য কিছুটা ধাক্কা হলেও, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক স্বস্তি দিল।
আরও পড়ুন : ‘৭ দিনের মধ্যে দিতে হবে জবাব’ মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
