August 3, 2026
032f35449ad361a29987e2a43107fbb71780837300379507_original.jpg
Spread the love


মুম্বই: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হয়েছে। বছরের শুরুতেই ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতলেও, শোনা যাচ্ছিল শুধু যে ভারতীয় টি-টোয়েন্টি দলের (Indian Cricket Team) অধিনায়কত্ব হারানো নয়, দল থেকেও বাদ পড়তে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেইমতোই আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য নির্বাচিত দলে নেই সূর্যকুমারের নাম। তাঁর বদলে অধিনায়কত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার সেই নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব।

মুম্বই টি-টোয়েন্টি লিগে সূর্যর ট্রায়াম্প নাইটসের বিরুদ্ধে মাঠে নেমেছিল শ্রেয়সের মুম্বই ফ্যালকানস। সেই ম্যাচের টসেই সূর্যকুমারকে নিজের অধিনায়কত্ব হারানোর প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘শ্রেয়স ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আমি খুবই খুশি। আমরা সকলে তো এই মুম্বইতেই একসঙ্গে আমাদের ক্রিকেটটা খেলি এবং দেশের শেষ তিনটি টি-টোয়েন্টি অধিনায়কই মুম্বই থেকে এসেছে, এটা তো একটা দারুণ বিষয়।’

২০২৩ সালের ডিসেম্বরে শেষবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে খেলেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ২০২৪ সালে আইপিএল জিতেছেন কেকেআর অধিনায়ক হিসেবে। সেই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। এবার জাতীয় দলেও কুড়ির ফর্ম্য়াটে গম্ভীর-শ্রেয়স জমানা শুরু হল। খেতাব জিততে না পারলেও পাঞ্জাব কিংসের জার্সিতেও অধিনায়ক ও ব্যাটার দুটো বিভাগেই সফল হয়েছেন। তারই পুরস্কার পেলেন শ্রেয়স আইয়ার

এদিকে, বৈভব সূর্যবংশী প্রথমবার ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে সুযোগ পেল। মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ করে নিল সে। গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিল ‘বিস্ময় বালক’ বৈভব। এক আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন বৈভবের ঝুলিতে।

আরও পড়ুন:- পাহাড়প্রমাণ রান তোলার পর সুথারের ভেল্কিতে দ্বিতীয় দিনশেষে চালকের আফগানদের বিপক্ষে আসনে ভারত 

ওপেনিং স্লটে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন জুটিই হয়ত খেলবেন। তাঁরা দুজনেই সুযোগ পেয়েছেন সাম্প্রতিক ফর্মের বিচারে। ঈশান কিষাণও সুযোগ পেয়েছেন। তিনিও দুর্দান্ত ছন্দে রয়েছেন আইপিএলের আগে থেকেই। পেসার অলরাউন্ডার হিসেবে শিবম দুবে ও নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন রিঙ্কু সিংহ। আইপিএলে লোয়ার অর্ডারে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও মূলত রিঙ্কুকে বসিয়ে একজন স্পেশালিস্ট পেসার অলরাউন্ডারই হয়ত ইংল্যান্ডের মাটিতে নিয়ে যেতে চেয়েছিলেন নির্বাচকরা। তার জন্য়ই হয়ত রিঙ্কুকে বাদ দেওয়া হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks