May 10, 2026
cbbad45d847a4c891150119e168c520f1778423451212206_original.jpg
Spread the love


চেন্নাই: আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বোর্ডে দুশোর বেশি রান তুলেও তা ডিফেন্ড করতে পারল না ঋষভ পন্থের দল। সিএসকের হয়ে উরভিল পটেল ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তার পরিবর্তে ২৩ বলে ৬৫ রানের ইনিংসের সৌজন্যেই সিএসকে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ম্য়াচে। নিজের ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছেন চেন্নাইয়ের এই তরুণ ব্যাটার। 

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে লখনউ সুপারজায়ান্টস ৮ উইকেট হারিয়ে ২০৩ রান বোর্ডে তুলেছিল। জশ ইংলিশ ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। ১০টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তিনি ছাড়া আর কোনও ব্যাটারই লখনউয়ের হয়ে সেভাবে বড় রান করতে পারেননি। মিচেল মার্শ, নিকোলাস পুরাণ ও এইডেন মারক্রাম কেউই সেভাবে রান পাননি। তবে লখনউ সুপারজায়ান্টসের হয়ে লোয়ার অর্ডারে শাহবাজ আহমেদ ঝোড়ো ইনিংস খেলেন। ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকাননি। যার জন্য দুশোর গণ্ডি পেরিয়ে যায় লখনউ। 

 

জবাবে রান তাড়া করতে নেমেই রুতুরাজ ও স্যামসন দু’জনেই চালিয়ে খেলা শুরু করেন। স্যামসন ১৪ বলে ২৮ রান করেন। ৩টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান। ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছেন। তবে খেলা চালান উরভিল পটেল। ২৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে দুটো বাউন্ডারি আটটি ছক্কা। কার্তিক শর্মা ২০ বলে ২০ রানের ইনিংস খেলেন। 

মাতৃদিবসে পোস্ট বৈভব সূর্যবংশীর
মাত্র ১৫ বছর বয়সে ২২ গজে দাপট দেখিয়েছে বৈভব সূর্যবংশীষ। বিশ্বক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। তার প্রতিভা প্রশ্নাতীত। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত বৈভবকে তো ইতিমধ্যেই জাতীয় দলেও সুযোগ দেওয়ার ডাক উঠছে। তবে দিনশেষে সে তো এখনও একজন টিনএজার। মাতৃদিবসে সেই শিশুসুলভই মিষ্টি একটি বার্তা দিল রাজস্থান রয়্যালসের ‘ওয়ান্ডার কিড’। রয়্যালসের জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করার পর মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে বৈভব লেখে, ‘মা এটা তোমার জন্য, পিঙ্ক প্রমিস’। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks