May 26, 2026
99af13a5151ad1db1122272af2ae0d531771003865171507_original.jpg
Spread the love


কলম্বো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শ্রীলঙ্কার কলম্বোতে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ম্য়াচ আয়োজিত হবে। সেই ম্যাচের টিকিট করা হয়ে গিয়েছে, কিন্তু ভিসা নিয়ে এখনও চিন্তায়! কীভাবে দ্বীপরাষ্ট্রে ঢুকবেন, কীভাবে ভিসা পাবেন সেই নিয়ে উদ্বিগ্ন? চিন্তা নেই খুব সহজেই শ্রীলঙ্কায় ভিসা অন অ্যারাইভাল পাওয়া মিলবে।

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের আগে হাজার হাজার ভারতীয় সমর্থক ম্যাচ দেখার জন্য শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। ভারতের ভূ-খণ্ড থেকে অল্প দূরত্ব এবং দৃষ্টিনন্দন হওয়ায় শ্রীলঙ্কায় যেতে আগ্রহী অনেকেই। দ্বীপরাষ্ট্রে সফর করতে কি ভারতীয়দের ভিসার প্রয়োজন রয়েছে? উত্তর হ্যাঁ। শ্রীলঙ্কায় গেলে ভারতীয়দের জন্য ভিসা আবশ্যক। তবে সেই ভিসা পাওয়া কিন্তু খুবই সহজ। বর্তমানে শ্রীলঙ্কার ফ্রি ভিসা পাইলট রাজত্বে ভারতীয়রা সেই দেশে স্বল্প সময়ের সফরের জন্য ৩০ দিনের ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের জন্য আবেদন করতে পারেন।

উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা নিখরচায় এই ইটিএর জন্য আবেদন করতে পারবেন। তবে গোটা প্রক্রিয়াটাই অত্যন্ত সহজ, পেপারলেস এবং অনলাইনের মাধ্যমেই করা সম্ভব। ইটিএ আবেদন করার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই তা প্রসেস হয়ে চলে আসে। শ্রীলঙ্কান পোর্টালের মাধ্যমেই এই ইটিএ-র জন্য আবেদন করতে হবে। যারা সফর করছেন তাদের এই ফর্মের ডিটিজাল বা প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে এবং দেশে প্রবেশের সময় ইমিগ্রেশনে তা দেখাতে হবে। এক ইটিএ ফর্মে শ্রীলঙ্কায় দুইবার প্রবেশ করা যাবে এবং সফরকারীরা ভেঙে ভেঙে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত এটিকে বাড়াতে পারবেন।

তবে ইটিএ ছাড়াও শ্রীলঙ্কায় সফরের সময় ভারতীয়দের আরও বেশ কিছু জিনিসিপত্র এবং নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে যা দেশে প্রবেশের সময় তাঁদের থেকে চাওয়া হবে। এগুলি হল-

  • শ্রীলঙ্কায় প্রবেশের দিন থেকে আরও অন্তত ছয় মাস পর্যন্ত বৈধ ভারতীয় পাসপোর্ট থাকা বাঞ্ছনীয়।
  • ফেরার দিনক্ষণ নিশ্চিত করা বা শ্রীলঙ্কা থেকে অন্যত্র উড়ে যাওয়ার দিনক্ষণ নিশ্চিত করা বিমানের টিকিট।
  • থাকার জায়গার প্রমাণ, হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র বা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গেলে ম্য়াচের টিকিট।
  • গোটা সফরের জন্য পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ।  
  • এছাড়াও ট্রাভেল ইনস্যুরেন্স থাকলে ভাল হয়, তবে এটি আবশ্যক নয়।

শ্রীলঙ্কায় যারা ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্য সফর করছেন, তাদের সবশেষে এটা অবশ্যই মনে রাখতে হবে, যে সে দেশে ইটিএ-র মাধ্যমে বিনামূল্যে ভিসা পাওয়া যাচ্ছে ঠিকই। কিন্তু দেশে ঢোকার জন্য সবার আগে ইটিএ ফর্মের জন্য আবেদন এবং প্রবেশের সময় পাসপোর্ট ও ইটিএর হওয়া ফর্ম দেখানোটা বাধ্যতামূলক। তবে গোটা প্রক্রিয়া বেশ সহজ, সরল। তাই ভারতীয় সমর্থকরা কিন্তু সহজেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ দেখতে পড়শি রাষ্ট্রে যেতেই পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks