নয়াদিল্লি: ওষুধের দোকানে গেলেই আর কাফ সিরাপ বা কোনও রকম সিরাপ কেনা যাবে না। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেনাই যাবে না সিরাপ। ওষুধ বিক্রি আইনে সংশোধন ঘটিয়ে জানিয়ে দিল কেন্দ্র। অর্থাৎ সিরাপ এবং কাফ সিরাপ কেনাবেচার নিয়ম বদলে গেল দেশে। অর্থাৎ এখন থেকে সর্দিকাশি হলেই দোকানে গিয়ে সিরাপ বা কাফ সিরাপ কিনতে পারবেন না সাধারণ মানুষ। ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক হল। (No Sale of syrups over Counters)
সিরাপ-কাফ সিরাপ বিক্রিতে লাগাম
সিরাপ এবং কাফ সিরাপ কেনাবেচায় লাগাম টানতে ১৯৪৫ সালের ঔষধ বিধি সংশোধন করল কেন্দ্র। K তফসিলের অন্তর্ভুক্ত ছাড়প্রাপ্ত ওষুধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সিরাপ শব্দটিকে। ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়াই এতদিন দোকানের কাউন্টারে দেদার বিক্রি হত সিরাপ এবং কাফ সিরাপ। কিন্তু সাম্প্রতিক সময়ে সিরাপ এবং কাফ সিরাপ নিয়ে ভূরি ভূরি অভিযোগ, ভেজার সিরাপ বিক্রি, এমনকি মৃত্যুর খবরও উঠে এসেছে। তাতেই সিরাপ এবং কাফ সিরাপের মতো ওষুধ বিক্রিকে নিয়ন্ত্রণের এই সিদ্ধান্তবলে মনে করছেন বিশেষজ্ঞরা। (Cough Syrup Rules)
আরও পড়ুন: RSS কেন আয়কর দেবে না, কেন রেজিস্ট্রেশন করাবে না? প্রশ্ন কর্নাটক সরকারের, মোহন ভাগবত বললেন…
ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক
মঙ্গলবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, তাতে বলা হয়েছে, সব রকমের সিরাপ, যার মধ্যে রয়েছে কাফ সিরাপও, সেগুলি আর কাউন্টারে গেলেই পাওয়া যাবে না। সিরাপ কেনার ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন দেখানো বাধ্যতামূলক।
Union Ministry of Health and Family Welfare issues notification which brings into effect that all ‘Syrups’, including cough syrups will no longer be available over the counter. A prescription by a doctor will be required for the purchase of ‘Syrups’. pic.twitter.com/k0jsP25EqJ
— ANI (@ANI) June 16, 2026
কেন্দ্র জানিয়েছে, ১৯৪০ সালের ঔষধ এবং প্রসাধনী আইনের ১২ এবং ৩৩ নং ধারায় প্রদত্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে ঔষধ বিধিতে সংশোধন ঘটানো হল। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই নয়া বিধি কার্যকর বলেও জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: না চাইলেও এই সব গছিয়ে দিচ্ছে ব্যাঙ্ক? কড়া নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক
সাধারণ মানুষের উপর কী প্রভাব?
- এমনিতে সাধারণ অসুস্থতায়, সর্দি-কাশিতে দোকানে সিরাপ এবং কাফ সিরাপ কিনে আনা যেত। কিন্তু কেন্দ্রের বিজ্ঞপ্তির পর আর তা করা যাবে না। চিকিৎসকের প্রেসক্রিপন একেবারে বাধ্যতামূলক হল।
- অর্থাৎ সর্দি-কাশি যা-ই হোক না কেন, নিজের মতো ওষুধ-সিরাপ গলায় ঢালার সুযোগ নেই। ডাক্তারের কাছে যেতেই হবে।
- এতদিন সরাসরি ওষুধের দোকান থেকে সিরাপ-কাফ সিরাপ কেমা যেতেও। বিধিনিষেধের জেরে সেই বিক্রিবাটাতেও ভাঁটা দেখে দেবে বলে মনে করা হচ্ছে।
সিরাপ-কাফ সিরাপে লাগাম টানার পরিকল্পনা চলছিলই
সিরাপ-কাফ সিরাপের উপর লাগাম টানার ইঙ্গিত আগেই দিয়েছিল কেন্দ্র। সেই মর্মে খসড়া বিধিও প্রকাশিত হয়েছিল ২০২৫ সালের ৩০ ডিসেম্বর। জনগণের মতামত, পরামর্শ, আপত্তির কারণও জানতে চাওয়া হয়েছিল সেই সময়। চূড়ান্ত বিধি তৈরির আগে সেই সব মতামতকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দেখা হয় বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের বিজ্ঞপ্তি জারির পর দেশের সমস্ত ওষুধের দোকান, ফার্মেসি সিরাপ-কাফ সিরাপ বিক্রি সংক্রান্ত নয়া নিয়ম এবং সংশ্লিষ্ট ফর্মুলেশন মানতে বাধ্য।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান
