EPFO News Update: পেনশন হোল্ডারদের জন্য শীঘ্রই আসতে পারে সুখবর। বাড়তে পারে ন্যূনতম পেনশনের পরিমাণ। রিপোর্ট বলছে, পেনশনের রিভিশনের বিষয়ে নিজেই উদ্যোগ নিচ্ছে সরকার। এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS-95) এই পরিবর্তন আনতে পারে কেন্দ্র।
কেন এই ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি উঠছে
পেনশন হোল্ডারদের এই পরিস্থিতি নিয়ে অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসেছে কর্মী ইউনিয়নগুলি। যেখানে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে কেবল ১০০০ টাকা ন্যূনতম পেনশনে টিকে থাকা কঠিন। মূল্যবৃ্দ্ধি ও আনুষাঙ্গিক চাহিদার কথা মাথায় রেখে এই টাকার পরিমাণ ১০০০ থেকে ৭৫০০ করা উচিত। পেনশনার অ্য়াসোসিয়েশন ইতিমধ্যেই বিষয়টি সরকারের কাছে প্রস্তাব করেছে।
কবে হবে এই বৃদ্ধি
পেনশনার অ্য়সোসিয়েশন ও বিভিন্ন কর্মী ইউনিয়নের দাবি মেনে ইতিমধ্যেই বিষয়টির বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। EPFO সূত্রে খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই এই আলোচনার সুফল পেতে পারেন অবসরপ্রাপ্তরা। শোনা যাচ্ছে, সংসদীয় কমিটিও এই ন্যূনতম পেনশনের রিভিশন চায়। তারাও বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।
এখন EPF কত সুদ দিচ্ছে
বর্তমানে আপনি EPF-এ ৮.২৫ শতাংশ সুদ পাচ্ছেন। বছরে এই সুদ আপনার EPS অ্য়াকাউন্টে পৌঁছে যায়। এখনও ২০২৬ সালের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্য়াকাউন্টে এই সুদের টাকা দেয়নি সরকার। কেন্দ্রের তরফে অনুমতি এলেই আপনার অ্য়াকাউন্টে ঢুকবে টাকা।
আরও পড়ুন : রান্নার গ্যাসের নিয়মে বদল, টাকা কাটবে স্টেট ব্যাঙ্ক ! ১ মে থেকে বদলে যাচ্ছে সব নিয়ম
আপনার মাসে ৫০০০ টাকার কম ইপিএফে জমা পড়লে কী হবে ?
আপনি যদি EPF-এ মাসে ১,২০০ টাকা জমা করে থাকেন, তবে প্রতি মাসে এই পরিমাণ ৫০০০ টাকা করতে হবে। তবেই ৮০ লাখ টাকা ৩০ বছরে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে ‘ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড’ (VPF)-এর মাধ্যমে সেই জমার পরিমাণ বাড়িয়ে ৫,০০০ টাকা করতে হবে। বিশেষজ্ঞদের মতে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ফিক্সড ডিপোজিট (FD)-এর মতো অন্যান্য বিকল্পগুলির তুলনায় এই প্রকল্পটি স্বতন্ত্র। এতে আপনি অপেক্ষাকৃত বেশি সুদের হার ও করমুক্ত রিটার্ন পাবেন।
VPF-এর বিষয়ে জানেন
VPF আসলে কোনও আলাদা অ্যাকাউন্ট না, এটি মূলত আপনার EPF-এর একটি এক্সটেনশন। এই অ্য়াকাউন্টে আপনি বাধ্যতামূলকভাবে ১২ শতাংশ জমার করার পর অতিরিক্ত অর্থও স্বেচ্ছায় রাখতে পারেন। ২০২৫-২৬ অর্থবর্ষের হিসেব বলছে, এখানেও আপনি জমার ওপর ৮.২৫ শতাংশ সুদ পাবেন। পরবর্তীকালে মেয়াদপূর্তিতে প্রাপ্ত টাকা সম্পূর্ণ করমুক্ত ও পুরনো কর ব্যবস্থার আওতায় এটি ৮০C ধারার অতিরিক্ত কর ছাড়ের যোগ্য হিসেবে বিবেচিত হয়।
