April 16, 2026
9c0ce5c6e3923f7a3437aadb4894c2e217763270665311387_original.jpg
Spread the love


ফ্যাক্ট চেক: বড় কোনও কাজের ক্ষেত্রে হোক বা ছোটো, হঠাৎ করে টাকার প্রয়োজন হলে মানুষ ব্যাঙ্কে ছুটে যান লোন নেওয়ার জন্য। সমস্ত নিয়ম মেনে ও তথ্য যাচাই করে ব্যাঙ্ক কাটাও দেয়। এক্ষেত্রে সরকারের কিছু যোজনা আছে, যেখান থেকে লোন করার পর অনেক টাকা ছাড় পাওয়া যায়। অর্থাৎ আপনার লোনের কিছু টাকা সরকার ভর্তুকি হিসেবে ব্যাঙ্ককে দিয়ে দেয়। কিন্তু যদি কেউ আপনাকে বলে, সরকারি একটি স্কিমের সাহায্যে শুধুমাত্র আধার কার্ডের পরিবর্তে মিলবে মোটা টাকার লোন, তবে কী আপনি বিশ্বাস করবেন? 

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে, শুধুমাত্র আধার কার্ড থাকলে পেতে পারেন ৩ লক্ষ টাকা লোন। আধার ছাড়া আর কোনও নথির প্রয়োজন নেই। কারণ আপনি এই লোন কেন্দ্র সরকারের ‘প্রধানমন্ত্রী লোন স্কিম’-এর অধীনে পাবেন। অনেকেই এটি পাওয়ার চেষ্টা করছেন। কীভাবে পাওয়া যাবে সেই তথ্যও যাচাই করছেন। তবে চলুন জেনে নেওয়া যাক এই পুরো বিষয় সম্পর্কে। 

ভাইরাল হওয়া পোস্টে কী বলা হয়েছে?

ইনস্টাগ্রাম, ফেসবুক ও YouTube-এ একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে, ‘প্রধানমন্ত্রী লোন স্কিম’-এর অধীনে মানুষ তাদের আধার কার্ডে ৩ লক্ষ টাকা লোন নিতে পারবে। অর্থাৎ প্রত্যেকের আধার থেকে ৩ লক্ষ টাকা। এই বিজ্ঞাপনগুলিতে “এখনই আবেদন করুন”-এর মতো শব্দও ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে, লিঙ্ক এবং কিউআর কোডও দেওয়া হয়।

কেন্দ্র সরকার ও ফ্যাক্ট চেক-এর দাবি কী?

এই বিজ্ঞাপন নিয়ে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, এই ধরণের কোনও বার্তা সরকারি ভাবে দেওয়া হয়নি। সুতরাং পুরোটাই মিথ্যা। এটা প্রতারকরা মানুষকে ফাঁদে ফেলার জন্য করতে পারে। PIB ফ্যাক্ট চেক করে জানতে পারে, পুরোটাই ফেক। এর ফাঁদে পড়লে ক্ষতির মুখে পড়তে পারেন। তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে সরকার এবং সব তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে। 

কীভাবে স্ক্যাম থেকে বাঁচবেন?

১. হঠাৎ পাওয়া কোনও ‘ঋণ’-এর প্রস্তাবকে বিশ্বাস করবেন না।
২. অচেনা ও সন্দেহজনক কাউকে আধার বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না।
৩. সমস্ত সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য পেতে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।
৪. যদি কেউ টাকা চায়, তবে বুঝবেন যে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
৫. কোনও অজানা লিঙ্ক ক্লিক বা অ্যাপ ডাউনলোড করবেন না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks