April 9, 2026
60ed7ec21867d2d1dc4070cd960cdfe71770108032154170_original.jpg
Spread the love


নয়াদিল্লি : হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতি নিয়ে মেটাকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এদিন মার্কিন টেক জায়ান্ট সংস্থাকে তিরস্কার করে বলে, “গোপনীয়তা নিয়ে আপনারা ছেলেখেলা করতে পারেন না… আমরা আপনাকে আমাদের তথ্যের একটা সংখ্যাও শেয়ার করার অনুমতি দেব না। ভারতীয়দের শোষণের পক্ষে দাঁড়াব না।”

এদিন হোয়াটসঅ্যাপের ২০২১-র গোপনীয়তা নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। কোম্পানি আইন ট্রাইব্যুনাল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া-র ২১৩ কোটি টাকার জরিমানা বহাল রেখেছে। প্রসঙ্গত, বিজ্ঞাপনের উদ্দেশ্যে ইউজারের তথ্য শেয়ার করার বিষয়ে CCI-এর পক্ষ থেকে পাল্টা আবেদন করা হয়েছিল। কোম্পানির মাধ্যমে ‘ক্ষমতার অপব্যবহার’ হয়নি বলে রায় আসার পর এনিয়ে অনুমতি দিয়েছিল ট্রাইবুনাল। এই মামলায় সরকারের পক্ষে হাজির হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বাণিজ্যিক উদ্দেশ্যে ইউজারের তথ্য শেয়ার করে নেওয়া “শোষণমূলক” নীতির সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, “আপনারা যদি আমাদের সংবিধান অনুসরণ করতে না পারেন, তাহলে ভারত ছেড়ে চলে যান। আমরা নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করতে দেব না।”

প্রাইভেসি পলিসি নিয়ে আদালত সুনির্দিষ্ট পর্যবেক্ষণ করেছে, যার মধ্যে রয়েছে- দেশের লক্ষ লক্ষ দরিদ্র ও অশিক্ষিত মানুষ কি এটি বুঝতে পারে তা জিজ্ঞাসা করা। “… একজন দরিদ্র মহিলা, অথবা রাস্তার ধারের বিক্রেতা, অথবা যে কেউ যে কেবল তামিল ভাষায় কথা বলে… তারা কি বুঝতে পারবে ? মাঝেমধ্যে আমাদেরও আপনাদের নীতি বুঝতে অসুবিধা হয়…। গ্রামীণ বিহারে বসবাসকারী লোকেরা কীভাবে এগুলো বুঝবে ? এটা ব্যক্তিগত তথ্য চুরি করার একটি উপায়। আমরা এটা হতে দেব না,” বলে মন্তব্য করে আদালত। এরপরে প্রধান বিচারপতি তাঁর নিজের অভিজ্ঞতাকে মানদণ্ড হিসেবে তুলে ধরেন। “যদি হোয়াটসঅ্যাপে কোনও ডাক্তারের কাছে মেসেজ পাঠানো হয়… যে শরীর খারাপ লাগছে… এবং ডাক্তার কিছু ওষুধের প্রেসক্রিপশন পাঠান, তাহলে সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপন দেখতে শুরু করবেন…।” মেটা এবং হোয়াটসঅ্যাপের পক্ষে শুনানিতে যোগ দিয়ে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগি এবং সিনিয়র অ্যাডভোকেট অখিল সিবাল পাল্টা যুক্তি দেন, যে সমস্ত মেসেজ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’, যার অর্থ এমনকী কোম্পানিও কন্টেন্ট দেখতে পারবে না।

কী নিয়ে মামলা ?

২০২৪ সালের নভেম্বরে CCI ২০২১ সালের প্রাইভেসি আপডেটের উপর রায় দিয়েছিল যে, বাজারে তার প্রভাবশালী অবস্থানের ফলে, হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের নতুন নীতি গ্রহণ করতে বাধ্য করছে।হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বলা হচ্ছে যে, মেসেজিং পরিষেবায় অ্যাক্সেস অব্যাহত রাখতে হলে অন্যান্য মেটা প্ল্যাটফর্মের সঙ্গে ডেটা শেয়ারের অনুমতি দিতে হবে। এ বিষয়ে আপত্তি জানায় সিসিআই। এর জেরে ২১৩ কোটি টাকার জরিমানা করা হয়। যা রোহাতগি এবং সিবল আজ আদালতে জানিয়েছেন যে, জমা দেওয়া হয়েছে। এই নির্দেশিকার বিরুদ্ধে ২০২৫ সালের জানুয়ারি মাসে চ্যালেঞ্জ জানায় মেটা ও হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের নভেম্বরে আইন ট্রাইব্যুনাল হোয়াটসঅ্যাপের ডেটা শেয়ারিংয়ের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখে, যদিও জরিমানা বহাল রাখা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks