করাচি: বারবার তাঁর সঙ্গে তুলনা টানা হয় বিরাট কোহলির। দুজনেই এশিয়ার অন্য়তম সেরা ব্যাটার। কিন্তু পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন যে কোথাও না কোথাও বিরাটের থেকেও এগিয়ে আছেন বাবর। যদিও এবার নিজের দেশের সাংবাদিকের প্রশ্ন শুনেই বিরক্তি প্রকাশ করলেন বাবর আজম। তাঁর সঙ্গে বিরাটের তুলনা টানা ইস্যুকে এবার বন্ধ করার আর্জি জানালেন প্রাক্তন পাক অধিনায়ক।
করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসমেন। সেই ম্য়াচে পেশোয়ারের ফ্র্যাঞ্চাইজি ১১ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। ম্য়াচের পর ‘ফিনিশার’ হিসেবে বাবর যে বিরাটের সমকক্ষ না সেই বিষয়টি মনে করিয়ে দিতে চেয়েছিলেন এক পাক সাংবাদিক। সেখানে তিনি বাবরকে বলেন, ”বিরাট কোহলির সঙ্গে আপনার তুলনা টানা হয় এত। বিরাট কোহলির মতই ক্রিকেট খেলেন আপনিও। দুজনেই একই সময়ের ক্রিকেটার। কিন্তু বিরাট যত ভাল ফিনিশ করতে পারেন, সেই জায়গায় কি আপনি কিছুটা পিছিয়ে বিরাটের থেকে? আপনার কি মনে হয় যে এই তুলনা টানাটা যুক্তিসঙ্গত?”
যদিও এমনটা মানতে নারাজ প্রাক্তন পাক অধিনায়ক। তিনি সঙ্গে সঙ্গে বলেন, ”আমার মনে হয় এবার এই তুলনা টানাটা বন্ধ করে দেওয়া হোক। তবে আমি এটুকু বলতে পারি আমিও অনেক ম্য়াচ ফিনিশ করেছি। আপনার মনে হতে পারে যে আমি কোনও ম্য়াচ ফিনিশ করিনি। কিন্তু আমিও ম্য়াচ ফিনিশ করেছি অনেকবার।”
🚨 BABAR RESPONDED TO A QUESTION ON KOHLI-BABAR COMPARISON 🚨
• Journalist – “Virat Kohli comes with the same shot of game as you but he finishes the match which you lack. People compare him with you what are your views on the comparison?”
• Babar Azam – “Let these things to… pic.twitter.com/A69fIV9urI
— Abdullah. (@Abdullahh_56) April 8, 2026
বিরাট কোহলি বয়সেও বাবরের থেকে বড়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে যেভাবে বাবর এগিয়েছেন তাঁর কেরিয়ারে, তাতে অনেকেই তাঁর খেলার ধরণ ও রান করার ক্ষিপ্রতা দেখে কোহলির সঙ্গে তুলনা টেনেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বাবরের ব্যাটেও আর রান নেই। আর বিরাটও আন্তর্জাতিক ক্রিকেটের দুটো ফর্ম্য়াটে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। বাবর যেমন আবার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডে সুযোগই পাননি।
