July 30, 2026
f353a8bb4ccefed1e40c478a9765ed1a17757191733581373_original.jpg
Spread the love


কলকাতা: কয়েকদিন পার করে অবশেষে বেড়েছিল সোনা ও রুপোর দাম। গতকলও ৮ এপ্রিল ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল প্রতি গ্রামে ৩৪৬ টাকা। আবার প্রতি কেজি রুপোর দাম বেড়েছিল প্রায় ৯ হাজার টাকা। এতে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হলেও চাপে পড়েছিলেন সাধারণ মধ্যবিত্ত। আর এবার সোনার দাম কমে হাসি ফুটেছে দেশের মধ্যবিত্তের মুখে। কিন্তু আজ, ৯ এপ্রিল কত হল সোনা ও রুপোর মতো দুই মূল্যবান ধাতুর দাম? 

২৪ ক্যারেট সোনার দাম

গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২২২ টাকা। আজ, ৯ এপ্রিল ১ গ্রাম খাঁটি সোনা পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৯০৪ টাকায়।

২২ ক্যারেট সোনার দাম

আজ দাম কমেছে ২২ ক্যারেট গয়নার সোনারও। প্রতি গ্রামের এই সোনার দাম কমেছে ২১০ টাকা। ১ গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ১৬০ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা।

কেউ যদি আজ সোনায় গয়না বিক্রি করতে চান, তাহলে পুরোনো গয়না বিক্রি করলে গ্রাম প্রতি ১৩ হাজার ৫৬২ টাকা পাবেন তিনি। এই দাম গতকালের তুলনায় ২০২ টাকা কম।

১৮ ক্যারেট সোনার দাম

আজ দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে ১৭৫ টাকা দাম কমে এই সোনার দাম হয়েছে ১১ হাজার ৬২৫ টাকা।

রুপোর দাম

গতকাল প্রতি কেজি রুপোর দাম এক লাফে বেড়ে গিয়েছিল প্রায় ৯ হাজার টাকা। আজ ১ কেজি রুপোর ৬ হাজার ২০ টাকা কমে গিয়ে হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৮৫৩ টাকা।

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৪ হাজার ৯০৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪ হাজার ১৬০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১৩ হাজার ৫৬২
১৮ ক্যারেট ১ গ্রাম ১১ হাজার ৬২৫
রুপো বার (999) ১ কেজি ২ লক্ষ ৩৯ হাজার ৮৫৩

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks