May 26, 2026
c0d9d3148e301766cdeecacd535c2deb1770094055466170_original.jpg
Spread the love


নয়াদিল্লি : ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য জানতে চাইল কংগ্রেস। উল্লেখযোগ্য একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কৃষিক্ষেত্রে কী পরিসর খুলল, “শূন্য” শুল্ক এবং ডোনাল্ড ট্রাম্পের দাবিমতো রাশিয়ার তেল কেনা থামিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এক হ্যান্ডেল পোস্টে, কংগ্রেস প্রথমে যেভাবে বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়েছে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। এরপরেই আমেরিকার প্রেসিডেন্টের দেওয়া তথ্য নিয়ে জানতে চাওয়া হয়। কংগ্রেস বলছে, আমেরিকার জন্য শুল্ক ‘শূন্য’ করে দেওয়া ভারতের ওপর প্রভাব ফেলবে। তাছাড়া কৃষি ক্ষেত্র খুলে দেওয়া কীভাবে ‘কৃষকদের নিরাপত্তা’ নিশ্চিত করবে তা জানতে চাওয়া হয়। কংগ্রেসের বক্তব্য, “সংঘর্ষবিরতির মতোই, বাণিজ্য চুক্তির ঘোষণাও করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বলা হয়েছে, মোদির অনুরোধে বাণিজ্য চুক্তি করা হচ্ছে।”  

কংগ্রেস লিখেছে, “ট্রাম্প বলেছেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধা ‘শূন্য’-তে নামিয়ে আনতে পদক্ষেপ নেবে। মনে হচ্ছে, ভারত আমেরিকার জন্য আমাদের বাজার সম্পূর্ণরূপে উন্মুক্ত করতে সম্মত হয়েছে। এর ফলে ভারতীয় শিল্প, ব্যবসায়ী এবং কৃষকদের উপর প্রভাব পড়বে। বিবৃতিতে আমেরিকার জন্য কৃষি খাত উন্মুক্ত করার কথাও বলা হয়েছে। চুক্তিটি আসলে কী? আমাদের কৃষকদের নিরাপত্তা এবং স্বার্থ কীভাবে নিশ্চিত করা হয়েছে ? এটাও বলা হয়েছে যে, মোদি সরকার রাশিয়া থেকে তেল কিনবে না, বরং আমেরিকা এবং ভেনিজুয়েলা থেকে তেল কিনবে। মোদি সরকার কি এই শর্তে রাজি হয়েছে ? এছাড়াও, আমেরিকা থেকে আরও পণ্য কেনার কথা বলা হচ্ছে। যদি তাই হয়, তাহলে ‘মেক ইন ইন্ডিয়া’-র কী হল? বাণিজ্য চুক্তির বিস্তারিত জানার অধিকার ভারতের রয়েছে।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks