May 26, 2026
40363a005caa40efcbcd62d7dd0d5277177538652153150_original.jpg
Spread the love


মুম্বই: আইপিএলের তৃতীয় সপ্তাহ আরও জমজমাট হতে চলেছে। পাঁচ বিদেশি ক্রিকেটার টুর্নামেন্টে যোগ দিত চলেছেন তাঁদের নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। সেই তালিকায় কারা কারা রয়েছেন এক নজরে দেখে নেওয়া যাক —

ডেওয়াল্ড ব্রেভিস: চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে একেবারে। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি রুতুরাজ গায়কোয়াডের দল। এই পরিস্থিতিতে দলে যোগ দিতে চলেছেন ডেওয়াল্ড ব্রেভিস। সাইড স্ট্রেনের জন্য প্রথম তিনটি ম্য়াচে খেলতে পারেননি ‘বেবি এবি’ ডেওয়াল্ড ব্রেভিস। কিন্তু শেষ পর্যন্ত সিএসকে শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। তৃতীয় সপ্তাহেই হয়ত এই মিডল অর্ডার বিস্ফোরক ব্যাটারকে খেলতে দেখা যাবে একাদশে। চেন্নাই সুপার কিংসও হয়ত জয়ের মুখ দেখবে প্রোটিয়া তারকা একাদশে ফিরলে।

মিচেল স্টার্ক: শুধু ব্রেভিস নয়। ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন মিচেল স্টার্কও। ক্রিকেট অস্ট্রেলিয়া NOC দিয়ে দিয়েছে তাঁকে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ এখনও পারফর্ম করলেও বোলিং ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বারবার। তাই স্টার্ক আসলে নিঃসন্দেহে দলের বোলিং লাইন আপ শক্তিশালী হবে আরও। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচেই স্টার্ক প্রথম একাদশে খেলবেন, এই বিষয়ে নিশ্চিত।

জশ হ্যাজেলউড: অ্যাকিলিস চোটে ভুগছিলেন। তবে বর্তমানে জশ হ্যাজেলউকে দেখে মনেই হচ্ছে যে তিনি পুরোপুরি ফিট। নেটে বোলিংও করছেন। আগামী ১২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে আরসিবির। সেই ম্য়াচে হ্যাজেলউডকে পাওয়ার সম্ভাবনা উজ্জল।

প্যাট কামিন্স: ইতিমধ্য়েই সানরাইজার্স ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছেন প্যাট কামিন্স। দলের সঙ্গে হালকা হালকা অনুশীলনও সারছেন। কামিন্স আদৌ ঠিক কবে ফিরবেন মাঠে, সেই তারিখ এখনও জানাতে পারেনি টিম ম্য়ানেজমেন্ট। তবে আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি থেকে মাঠে ফিরবেন অজি তারকা। এই মুহূর্তে কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্সের নেতৃত্বে দেখা যাচ্ছে ঈশান কিষাণকে।

ক্যামেরন গ্রিন: গত নিলাম থেকে সবচেয়ে বেশি দামে ক্য়ামেরন গ্রিনকেই নেওয়া হয়েছিল। কেকেআর তাঁদে দলে নিয়েছিল এই অজি অলরাউন্ডারকে। কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও পারফরম্য়ান্সই নেই গ্রিনের। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে তাঁর বোলিং না করা নিয়ে। তবে এবার হয়ত বল হাতে দেখা যাবে গ্রিনকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও সেই আশার কথাই শোনানো হয়েছে। আজ লখনউয়ের বিরুদ্ধে ইডেনে কেকেআরের ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচেই হয়ত গ্রিনকে বল করতে দেখা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks