July 30, 2026
b7e6f36654c46f2b3d988b605b7ffaf11768312809048206_original.jpg
Spread the love


রাজকোট: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলছে বর্তমানে ভারতীয় ক্রিকেট দল। রবিবার প্রথম ম্য়াচে জয়ের পর বুধবারের ম্য়াচে যদি জয় ছিনিয়ে নিতে পারে টিম ইন্ডিয়া, তাহলেই সিরিজ জিতে নেবে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ম্য়াচে ৩০১ রান তাড়া করতে নেমে ৪৯ ওভারে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। দলের হয়ে বিরাট কোহলি ৯৩ রানের ইনিংস খেলেন। শুভমন গিল অর্ধশতরান করেন। কিন্তু শ্রেয়স আইয়ার ভাল খেললেও ১ রানের জন্য অর্ধশতরান মিস করেন ডানহাতি ব্যাটার।

নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান শ্রেয়স। নিজের ৪৭ বলের ইনিংসে ৪৯ রান করেন ডানহাতি ব্যাটার। ৩১ বছরের ব্যাটার এই মুহূর্তে মাত্র ৩৪ রান দূরে রয়েছেন ওয়ান ডে ফর্ম্যাটে তিন হাজার রান করার থেকে। এখনও পর্যন্ত ৭৪টি ওয়ান ডে ম্য়াচে ৬৮ ইনিংসে ২৯৬৬ রান করেছেন। যদি রাজকোটে আর ৩৪ রান করতে পারেন শ্রেয়স, তাহলে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় ব্যাটারদের মধ্য়ে দ্রুততম তিন হাজারন রানের মালিক হয়ে যাবেন শ্রেয়স। শিখর ধবন ৭২ ইনিংসে তিন হাজার রান পূরণ করেছিলেন ওয়ান ডে ফর্ম্য়াটে। কোহলি ৭৫ ইনিংসে এই নজির গড়েছিলেন। কে এল রাহুল ৭৮ ইনিংস সময় নিয়েছিলেন।

কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৯৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলিবঢোদরায় এই ইনিংসের সুবাদেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যান। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেন তিনি। সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছিলেন। কোহলি ৬২৪ ইনিংসেই সেই রানের গণ্ডি পার করে ফেলেন। টেস্টে কোহলির সংগ্রহ ৯২৩০ রান, আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে কোহলি ৪১৮৮ রান করেছেন। তবে রানের নিরিখে ওয়ান ডেতেই তিনি সফলতম। তিনি এই ফর্ম্যাটে ১৪৬৪৭ রান করেছেন। দ্রুততম ব্যাটা হিসাবেই ২৮ হাজার রানের গণ্ডি পার করেন ভারতীয় মহাতারকা

বুধবার বিরাট কোহলি যদি ফের অর্ধশতরানের গণ্ডি পার করেন, তাহলে কেউই অবাক হবেন না। আর কোহলি রাজকোটে হাফসেঞ্চুরি হাঁকালেই ইতিহাস গড়ে ফেলবেন। প্রথম ভারতীয় হিসাবে নাগাড়ে ছয় আন্তর্জাতিক ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করবেন ভারতীয় মহাতারকা। আপাতত তিনি রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় শীর্ষে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks