June 13, 2026
d800c6dbce70967b2adb068d12efdf3b17790234411941364_original.jpg
Spread the love


বেঙ্গালুরু: ছত্রিশ পেরিয়েও তিনি অসম্ভব ফিট। ক্রিকেট মাঠে অনেক জুনিয়র ক্রিকেটাররাও ফিটনেসের পরীক্ষায় তাঁর কাছে ডাহা ফেল করে যান মাঝে মাঝে। ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার বিরাট কোহলিকে এবার ‘ইয়ো ইয়ো’ টেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন ভারতীয় হকি দলের তারকা মনপ্রীত সিংহ। পুরো আরসিবি দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। যৌথভাবে একটি ইয়ো ইয়ো সেশনে অংশ নেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন মনপ্রীত সিংহ।

এক সাক্ষাৎকারে ফিটনেস ও ইয়ো ইয়ো টেস্ট নিয়ে কথা বলছিলেন মনপ্রীত। সেই সময়ই তিনি বলেন, ‘আমরা বিরাট ও পুরো আরসিবি দলকে আমাদের সঙ্গে একটি ট্রেনিং সেশনে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করব, যদি আপনি দেখেন, তাদের খেলাটাও কঠিন। বল খুব দ্রুত আসে। আপনি যদি আমাদের ব্যাট করতে বলেন, সেটাও কঠিন হবে। বল ১৫০ কিমি/ঘণ্টা গতিতে আসে এবং সেটাও কঠিন। ক্রিকেট খেলার চাহিদা আলাদা ও আমাদের হকিরও একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে।’

আরসিবির জার্সিতে টানা দুটো মরশুমে দুটো আইপিএল খেতাব। নিজেও ব্যাট হাতে উজ্জল ছিলেন বিরাট গোটা টুর্নামেন্টেও। নাগাড়ে দুই খেতাব জয়, স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভাসেন বিরাট কোহলি। মাঠে খেতাবি ফাইনাল দেখতে সবসময়ের মতো বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন ভিআইপি বক্সে। খেতাব জয়ের পরে সতীর্থ ও স্ত্রীর সঙ্গেই মাঠে আনন্দে মাততে দেখা যায় কিং কোহলিকে। তবে আরসিবির জয় উদযাপন কিন্তু সেখানেই শেষ হয়নি। মাঠ থেকে ফেরার পরেও জয় উদযাপন চলতে থাকে এবং সেই উদযাপনের সময়কালেরই একটি ভিডিও আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আরসিবির শেয়ার করা সেই ভিডিওতে বিরাট কোহলিকে মনের আনন্দে ডান্স ফ্লোরে নাচতে দেখা যায়। ব্যাট হাতে তিনি যেমন বোলারদের বিরুদ্ধে দাপট দেখান, ঠিক একইভাবে ডান্স ফ্লোরেও নিজের অনবদ্য নাচের মুভে সকলের নজর কেড়ে নেন বিরাট কোহলি। তাঁর পাশেই ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। তিনিও কোহলির সঙ্গে আনন্দে, নাচে মাতেন। তাঁর মুখে ছিল উজ্জ্বল হাসি, মনে আনন্দ। বিরাট কোহলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্বাভাবিকভাবেই প্রিয় তারকার মাঠের বাইরের মুহূর্তের এই ভিডিওটি নেটিজেনদের নজর কাড়ে এবং তা সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks