- আধার ঠিকানা পরিবর্তনে নতুন নিয়মে প্রমাণপত্র লাগবে না।
- পরিবারের প্রধানের (HOF) অনুমতিতে ঠিকানা আপডেট করা যাবে।
- ভাড়াটেদের সুবিধার জন্য এই বিশেষ বিকল্প আনা হয়েছে।
- অ্যাপের মাধ্যমে ধাপে ধাপে ঠিকানা আপডেট সম্পন্ন করুন।
Aadhaar Card Address New Rule: বদলে যাচ্ছে আধার কার্ডের (Aadhaar Card) ঠিকানা আপডেটের নিয়ম। এবার দেশবাসীর সুবিধার্থে নতুন নিয়ম এনেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। জেনে নিন, এবার কী সুবিধা পাবেন আপনি।
আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে প্রমাণ লাগবে না
অতীতে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে বাড়ি ভাড়ার চুক্তি, বিদ্যুতের বিল ছাড়াও অন্য়ান্য প্রামাণ্য নথি লাগত। এবার গ্রাহকদের সুবিধার্থে সেই নথিগুলি আর লাগবে না। সেখানে ‘হেড অফ দ্য ফ্যামিলি'(HOF) বিকল্প দিয়েছে আধার কর্তৃপক্ষ। এই অপশন অনুসারে, আপনাকে ঠিকানা পরিবর্তনের জন্য পুরনো প্রামাণ্য নথিগুলি জমা দিতে হবে না।
‘হেড অফ দ্য ফ্যামিলি'(HOF) বিকল্প আসলে কী
আধার কার্ডের ঠিকানা পরিবর্তনে এই ‘হেড অফ দ্য ফ্যামিলি'(HOF) বিকল্প দিয়েছে UIDAI। যা আসলে ভাড়াটেদের জন্য তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বছর-বছর বহু ভাড়াটেকে চাকরি বা অন্য কারণে ঘর পাল্টাতে হয়। সেই সময় তাদের কাছে অফিশিয়াল কোনও প্রামাণ্য ঠিকানা থাকে না। তাই আধারের নথি আপডেট করতে গিয়ে সমস্য়া তৈরি হয়। এবার থেকে যা হবে না। আধার কার্ড হোল্ডাররা চাইলেই পরিবারের কোনও সদস্যের অনুমতিক্রমে এই কাজ করতে পারেন। সেখানে আপনার পরিবারের বাবা, স্বামী, স্ত্রীয়ের নাম অ্য়াড করতে পারেন। নিজের ঠিকানা আপডেট করতে গিয়ে মায়ের আধার কার্ডের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
আধারের ঠিকানা কীভাবে আপডেট করবেন
আপনিও যদি এই সুবিধাটি গ্রহণ করতে চান, তবে নীচের সহজ ধাপগুলি অনুসরণ করুন।
১ সবার আগে আধার অ্যাপে লগ ইন করুন।
২ ‘Services’ (পরিষেবা) বিভাগে যান।
৩ ‘Address Update’ (ঠিকানা আপডেট) বিকল্পটি নির্বাচন করুন।
৪ এরপর, পরিবারের কোনও সদস্যের আধার ব্যবহার করে ঠিকানা আপডেটের বিকল্পটি বেছে নিন।
৫ মোবাইল নম্বরের মাধ্যমে OTP যাচাইকরণ সম্পন্ন করুন।
৬ পরিবারের প্রধানের আধার নম্বরটি লিখুন।
৭ পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটি সিলেক্ট করুন।
৮ এবার Self-declaration ও ফেস অথেন্টিকেশন (Face authentication) প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৯ এই পর্বে অনলাইনে ৭৫ টাকা ফি জমা দিন।
১০ আপনি একটি SRN নম্বর পাবেন, যা আপনাকে অবশ্যই পরিবারের প্রধানের সঙ্গে শেয়ার করতে হবে।
১১ পরিবারের ওই সদস্য তাঁর আধার অ্যাপে লগ ইন করে ‘Member Request’ বিভাগে গিয়ে আপনার রিকোয়েস্ট অনুমোদন করতে পারবেন।
১২ অনুমোদন পাওয়া মাত্রই আপনার আধার কার্ডে নতুন ঠিকানাটি আপডেট হয়ে যাবে।
