April 14, 2026
0e1d5c18a3612ca417a84c5d06f10eb11776176230461206_original.jpg
Spread the love


সিডনি: আজ থেকে চার বছর আগে আচমকাই দুঃস্বপ্নের মত খবর ছড়িয়ে পড়েছিল ক্রিকেট বিশ্বে। তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন সর্বকালের সেরা লেগস্পিনার। সেখানকার পুলিশ কিছু ঔষুধ পেয়েছিলেন ওয়ার্নের ঘর থেকে। যা নিয়ে ওয়ার্নের মৃত্য়ুর বিষয়ে অনেক জলঘোলা হয়েছিল। যদিও এবার কিংবদন্তির ছেলে সরাসরি অস্ট্রেলিয়া সরকারের দিকেই আঙুল তুলছেন তাঁর বাবার মৃত্যুর জন্য। শেনের ছেলে জ্যাকসন বলছেন যে করোনা টিকার জন্যই না কি মৃত্যু হয়েছে। 

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন ওয়ার্নের ছেলে জ্যাকসন বলছেন, ”আমি এটা নিশ্চিত যে বাবার মৃত্যু হয়েছে কোভিড টিকার জন্য়। এটা কোনও বিতর্কের বিষয় না। বাবার আগে থেকে শারীরিক কােনও সমস্যা থাকলেও কোভিড টিকা নেওয়ার পর সেই সমস্য়া বেড়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল যে বাবার মৃত্যুর জন্য সরকারই দায়ী। কোভিডের টিকা নিতে হবে এই নির্দেশ তো সরকারের তরফেই দেওয়া হয়েছিল।”

উল্লেখ্য, ময়নাতদন্তের পর শেন ওয়ার্নের শরীরের যৌন উত্তেজনা বাড়ানোর ঔষুধের উপস্থিতি মিলেছিল। যা নিয়ে পরবর্তীতে ওয়ার্নের মৃত্যু নিয়ে অনেক আলোচনাও উঠে আসছিল। তবে এবার তো সরাসরি নিজেদের দেশের সরকারের দিকেই আঙুল তুলে ফেললেন কিংবদন্তি স্পিনারের ছেলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks