কলকাতা: বিজেপি সরকার গঠনের পরেই, প্রত্যেকের মনেই প্রশ্ন ছিল, কে কোন দফতরের দায়িত্ব পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)-র সঙ্গে সঙ্গেই শপথ নিয়েছিলেন, বিজেপির জয়ী ৬ বিধায়ক। আর এবার ঘোষণা হল, সেই ৬ মন্ত্রীদের মধ্যে, কে কোন দফরত পাচ্ছেন? উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব পাচ্ছেন, নিশীথ প্রামাণিক। পাশাপাশি চমক রয়েছে, ক্রীড়া দফতরেও। উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি, ক্রীড়া দফতরেও দায়িত্ব পাচ্ছেন, নিশীথ প্রামাণিক। অনেকেই মনে করেছিলেন, ক্রীড়া মন্ত্রীত্ব পেতে চলেছেন, অশোক ডিন্দা (Ashok Dinda)। ২ বারের বিজেপির টিকিটে জয়ী হয়েছেন অশোক ডিন্দা, পালন করেছেন বিধায়কের দায়িত্ব ও। তবে আজ ঘোষণা করা হল, অশোক ডিন্দা নয়, এই পদে থাকতে চলেছেন, নিশীথ প্রামাণিক।
২টি মন্ত্রকের দায়িত্বে নিশীথ প্রামাণিক
আজ অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু এবং দিলীপ ঘোষ-এর দফতর ঘোষণা করা হল। পুর নগরোন্নয়ন দফতরের দায়িত্বে থাকছেন, অগ্নিমিত্রা পাল। শুধু এই একটিই দফতর নয়, এর পাশাপাশি নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বে থাকছেন অগ্নিমিত্রা পাল। একসঙ্গে ৩টি দফতরের দায়িত্ব পেলেন, দিলীপ ঘোষ। পঞ্চায়েত দফতরের দায়িত্ব পেলেন তিনি। পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদের দায়িত্বেও রয়েছেন তিনি। কৃষি বিপণন দফতরের দায়িত্বেও দিলীপ ঘোষ। অন্যদিকে, খাদ্য দফতরের দায়িত্বে রয়েছেন, অশোক কীর্তনিয়া। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে থাকছেন ক্ষুদিরাম টুডু। আর, উত্তরবঙ্গ উন্নয়ন আর ক্রীড়া দফতরের দায়িত্ব পাচ্ছেন নিশীথ প্রামাণিক।
সরকারি যাবতীয় প্রকল্প নিয়ে কী জানালেন শুভেন্দু অধিকারী?
আজ, নবান্নে ক্যাবিনেটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই জানিয়ে দেওয়া হল, একগুচ্ছ সিদ্ধান্ত। সরকারি বিভিন্ন নীতি নিয়ে এদিন একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। অনেকেরই মনে একটা বিষয় নিয়ে সন্দেহ ছিল যে, আগের সরকার যা যা প্রকল্প চালু করেছিল, সেগুলি কি বন্ধ হয়ে যাবে? নতুন করে ফের চালু হবে, নতুন নামে? যাবতীয় সব প্রকল্প? আজ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন মুখ্য়মন্ত্রী নিজেই। জানিয়ে দিয়েছেন,কোনও চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ক্ষমতা হাতে নিয়ে প্রথমেই সরকার যে পদক্ষেপ নেবে, সেটা হল , সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর করার প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হবে। তার জন্য যা যা প্রয়োজন, সেইমতো পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: Agnimitra Paul: ঘোষণা হয়ে গেল দফতর, একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা পাল! কী কী?
