May 29, 2026
6931f26c0cbfdc3da25061c48954b9bd1780008481181507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আরও এক হতাশাজনক মরশুম শেষ করেছে। হার্দিকের অধিনায়কত্বে প্রথম বছর সবার নীচে শেষ করার পর এ মরশুমে নবম স্থানে শেষ করায় এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নরা প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হল। হার্দিকের অধিনায়কত্ব নিয়ে মরশুম জুড়েই একাধিক প্রশ্ন উঠে। রিপোর্ট অনুযায়ী, হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে ছাঁটাই হতে চলেছেন।

Indian Express-র রিপোর্ট অনুযায়ী এক নয়, তিন তিনটি সূত্র মারফৎ তাঁরা হার্দিকের অধিনায়কত্ব হারানোর আভাস পেয়েছে। এক সূত্র জানান হার্দিকের অধিনায়কত্বে দলের অন্দরেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘মরশুম চলাকালীনই টিম ম্যানেজমেন্টের তরফে বারংবার পূর্বাভাস দেওয়া হয়েছে যে তারা হার্দিককে আর অধিনায়ক হিসাবে চাইছে না। এই নিয়ে দলের অন্দরে জোর জল্পনাও তৈরি হয়েছে।’

আরেক সূত্রের দাবি খেলোয়াড়রা নাকি মাঠে কোচিং স্টাফদের পরামর্শ মানেননি। ‘কোচিং স্টাফ খুব স্পষ্টভাবে সিনিয়র খেলোয়াড়দের জানিয়ে দিয়েছিল যে ওঁরা যেখানেই খেলুন না কেন, ওঁদের কোচেদের মানতে হবে। অনেক ক্ষেত্রে তথ্যভিত্তিক কোচেরা না না পরামর্শ দিয়েছিলেন, যা মানা হয়নি।’ দাবি তাঁর।

শুধু তাই হার্দিক পাণ্ড্যর অধিনায়কত্ব তো যাচ্ছেই, এক সূত্র দাবি করছেন হার্দিককে নতুন দল খুঁজতে হতে পারে। তাঁর দলেও জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সেই সূত্র জানান, ‘আসন্ন দিনে জোর আলোচনা, পর্যালোচনা হতে চলেছে। সম্ভাব্য সব বিকল্প খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে তিনি অধিনায়ক থাকবেন কি না, দলে তাঁর জায়গা হবে কি না?’

আরও পড়ুন:- তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?

তিন মরশুম আগে হার্দিক এক বারের আইপিএল জয়ী অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। তার আগের মরশুমেও তিনি গুজরাত টাইটান্সকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। তবে রেকর্ড চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বই অধিনায়ক করার সিদ্ধান্ত পল্টন সমর্থকরা ভালভাবে নেননি। হার্দিককে নিজের ঘরের মাঠে দলের সমর্থকদের থেকেই প্রবল কটাক্ষের শিকার হতে হয়েছিল। এবার পূর্বাভাস অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক এবং সম্ভবত খেলোয়াড় হিসাবেও তাঁর সময় শেষ হতে চলেছে।  

এমন পূর্বাভাসও কিন্তু মিলেছে। ওয়াংখেড়েতে নিজেদের শেষ লিগ ম্যাচেও হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সেই ম্যাচে হার্দিকের দল। ম্যাচে হারের পর যখন ওয়াংখেড়ের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন মুম্বইয়ের প্লেয়াররা। সেই লাইনে সবার শেষে ছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি প্লেয়ার্স রুমে ঢুকে যাওয়ার আগে সেখানে দাঁড়িয়ে পড়েন। আর দর্শকরা তখন হার্দিককে লক্ষ্য করে চিৎকার করছিলেন। তারকা অলরাউন্ডার তখন নিজের জার্সি খুলে ছুড়ে মারেন সমর্থকদের দিকে। এরপর প্লেয়ার্স রুমে ঢুকে পড়েন। যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেখানে এইটুকুই দেখা যাচ্ছে। অনেকেরই ধারণা এই কর্মকাণ্ডের মাধ্যমে হার্দিক বিদায়েরই ইঙ্গিত দিচ্ছেন। তবে সেই ইঙ্গিত সত্যি হয় কি না, সেটাই আগামীদিনে দেখার বিষয় হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks