June 1, 2026
5618b2886aa14af683acdadc6ab7d9b31771219139897170_original.jpg
Spread the love


কলম্বো : চরম প্রতিদ্বন্দ্বিতা। চরম ক্রিকেটীয় লড়াই। শেষ হাসি ভারতের। ভারতের কাছে ফের হার পাকিস্তানের। মেন ইন গ্রিনকে ৬১ রানে হারিয়ে দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। সাধারণত, ভারত-পাকিস্তান ম্যাচ উভয় দলেরই ক্রিকেটারের ওপর প্রচুর চাপ থাকে। একে অপরের চির প্রতিদ্বন্দ্বী বলে কথা। কিন্তু, ভারতের স্টার অল-রাউন্ডার অক্ষর পটেল পাকিস্তানকে অন্য প্রতিদ্বন্দ্বীদের মতোই দেখেন বলে জানিয়েছেন। ম্যাচ শেষে অক্ষর বলেন, “দেখুন, ওদের আমরা একটা দল হিসাবে দেখি। তাই আমরা এই প্রতিদ্বন্দ্বিতা বা অন্য কিছু নিয়ে ভাবছি না। আমরা একটা দলের বিরুদ্ধে খেলছি এবং আমরা কেবল ক্রিকেটের উপর মনোযোগ দিচ্ছি। তাই যখনই আমি খেলছি, তখন অন্যদের সম্পর্কে কী ভাবছি তা ভাবছি না। আমি এটাকে একটা ম্যাচ এবং প্রতিপক্ষ হিসাবে দেখি। তাই আমি কোনও প্রতিদ্বন্দ্বিতা বা অন্য কিছু নিয়ে ভাবছি না।”

পাকিস্তানের বিপক্ষে স্পিডস্টার অর্শদীপ সিং-এর পরিবর্তে স্পিনার কুলদীপ যাদবকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। পটেল ব্যাখ্যা করেন যে, তিনজন স্পিনার খেলানো পিচ-ভিত্তিক সিদ্ধান্ত ছিল, কোনও এলোমেলো পরীক্ষা-নিরীক্ষা নয়। অক্ষর বলেন, “হ্যাঁ, তিন স্পিনার সম্পর্কে আমরা মনে করি যে পিচ অনুসারে দল নির্বাচন করা উচিত। এবং এত বড় টুর্নামেন্টে, একটি নির্দিষ্ট ম্যাচে, আমাদের খুব বেশি পরিবর্তন করা উচিত নয়। আর যখন আপনি পিচ থেকে সাহায্য পাবেন, তখন আপনি সেটাই করবেন। যদি আপনার বোলার আপনার কাজ সেরে ফেলেন, তাহলে এমন সময়ে ব্যাটসম্যানরা খুবই গুরুত্বপূর্ণ – তো, এটাই ছিল পরিকল্পনা, আর আমরা সেই অনুযায়ী টিম কম্বিনেশন তৈরি করেছি।”

ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার প্রতিবাদে। যদিও পরে আইসিসি-র চাপে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। তবে বয়কটের রাস্তা থেকে সরে নাক কাটা গেল পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হল সলমন আলি আঘা, বাবর আজমদের। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৮-১ এগিয়ে গেল ভারত।

কলম্বোয় বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কৌশলগত চমক দিয়েছিলেন সলমন আঘা। ২০ ওভারে ভারত তোলে ১৭৫/৭। আইসিসি আয়োজিত কোনও টি-২০ টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচে এটাই দলগত সর্বোচ্চ স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks