August 4, 2026
d688faabd0d2e95f1ffa7387f5fd1da2177065984773375_original.png
Spread the love


কলকাতা: সপ্তাহের শুরুতে সোনা ও রুপোর দাম বাড়লেও, দ্বিতীয় দিনে কমে গেল এই মহামূল্যবান ধাতু দুটোর দাম। মঙ্গলবার কিছুটা পতন হল দামে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় এইভাবে দামের ওঠানামা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে চলুন জেনে নেওয়া যাক আজ কত হয়েছে এই দুই মূল্যবান ধাতুর দাম।

২৪ ক্যারেট সোনার দাম – 

খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা ও সোনার ব্যবসায়ীরা কেনেন। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১৪ হাজার ২৪১ টাকা। 

২২ ক্যারেট সোনার দাম –  

বাজার খুলতেই বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম কমে গেল কিছুটা। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৩ হাজার ৫৩০ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ টাকা।                

কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১২ হাজার ৯৫৯ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম –                              

কমেছে ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ১০৫ টাকা। 

রুপোর দাম –                

একধাক্কায় অনেকটা কমল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৫২০ টাকা। 

যে বিষয়টি মাথায় রাখবেন –                                  

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।

যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পরামর্শ—কেনার আগে বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীর হলমার্ক রেট, মেকিং চার্জ এবং GST মিলিয়ে মোট মূল্য যাচাই করে নিন। একই শহরেও বিভিন্ন দোকানে মেকিং চার্জের কারণে চূড়ান্ত দামে পার্থক্য হতে পারে।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks