May 30, 2026
824f85bb3a68016c6086061d8dd87f541769086603026507_original.jpg
Spread the love


সিডনি: বড় নাম, বড় দাম এবং ততোধিক বড় প্রত্যাশা। বিগ ব্যাশ লিগে (Big Bash League) বাবর আজমকে (Babar Azam) কেন্দ্র করে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। তবে একেবারেই আশানুরূপভাবে পারফরম্যান্স করতে পারেননি পাকিস্তানি তারকা। এবার বিগ ব্য়াশে সিডনি সিক্সার্সের (Sydney Sixers) নক আউট ম্যাচের আগেই দল ছাড়লেন তিনি। এবারের বিগ ব্যাশে আর বাবর আজমকে খেলতে দেখা যাবে না।                   

প্রাক্তন পাকিস্তান অধিনায়ককে বিগ ব্যাশের ইতিহাসে সবথেকে দাম দিয়ে দলে নিয়েছিল সিক্সার্সরা। তিনি অজ়িভূমের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে ১১ ম্যাচে মাত্র ২২.৪৪ গড়ে ২০২ রান করেন। বিগ ব্য়াশের ইতিহাসে ৩৫০ জন ব্যাটার এক মরশুমে দু’শোর অধিক রান করেছেন। এঁদের মধ্যে বাবরের এবারের ১০৩.০৬-র স্ট্রাইক রেট, সর্বকালের সর্বনিম্ন। অবশ্য টুর্নামেন্টে দুইবার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। এই পরিসংখ্যান যে তাঁর থেকে কাঙ্খিত পারফরম্যান্সের ধারকাছেও নেই, তা বলাই বাহুল্য।          

 

 

শুক্রবারই বিগ ব্যাশের প্লে-অফে নামছে সিক্সার্স। এই ম্যাচ জিতলে দল ফাইনালে পৌঁছবে। সেখানে সেই ম্যাচের আগেই বাবরকে কেন ছেড়ে দেওয়া হল? তাঁর নেপথ্যে কি পাক তারকার খারাপ ফর্ম? উত্তর না। জাতীয় দলের হয়ে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ডাক পাওয়ায় তাঁকে বিবিএল ছেড়ে আসতে হচ্ছে।                       

বিদায়বেলায় বাবর এক ভিডিও বিবৃতির মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে বাবর বলেন, ‘আমি এখানে নিজের সময়টা খুবই উপভোগ করেছি। দুর্ভাগ্যবশত জাতীয় দলের দায়িত্বের জন্য আমাকে এখন থেকে চলে যেতে হবে। অনেক ইতিবাচক জিনিসপত্র, আনন্দঘন মুহূর্ত আমি নিজের সঙ্গে করে নিয়ে যাব। নিজের সময়টা দারুণভাবে উপভোগ করেছি। বিশেষভাবে সিডনি সিক্সার্সের সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই। ওরা প্রচুর সমর্থন করেছেন, সবসময় পাশে থেকেছেন, মনোবল বাড়িয়েছেন। সিডনি ক্রিকেট মাঠে আমি এই পরিবেশটা খুবই উপভোগ করেছি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks