July 19, 2026
eaf84d3393d5a6a72ea57b0d969d16d4178444998622349_original.jpg
Spread the love


কলকাতা: আজ বিশ্বকাপ, রাত ১২টা থেকেই টিভির পর্দায় নজর রাখবেন প্রত্যেকেই। আর্জেন্তিনা নাকি স্পেন, সেই হাসি হাসবে কে, সেই উত্তরই জানা যাবে আজ। গোটা ভারতেই ফুটবল নিয়ে উন্মাদনা তুঙ্গে, আর বাঙালিরা যে ফুটবলপ্রেমী, এই কথা তো সর্বজনবিদিত। আর সেই ফুটবল প্রেমের কথা মাথায় রেখেই, বিশ্বকাপের রাতে জেলা থেকে শহর জুড়ে থাকবে বিশেষ আয়োজন। জেলায় জেলায় বসানো হবে বিগ স্ক্রিন। শহরের একাধিক প্রেক্ষাগৃহে লাইভ স্ট্রিম হবে বিশ্বকাপ ফুটবলের। নন্দনে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগে, নন্দনের প্রস্তুতি খতিয়ে দেখতে, সেখানে পৌঁছে গেলেন, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। 

শহরের কোথায় কোথায় টিকিট কেটে বড়পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফুটবল?

এর আগেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, জেলায় জেলায় বিশ্বকাপ ফুটবলের লাইভ টেলিকাস্ট করা হবে। এর জন্য জেলা প্রতি ১ লক্ষ টাকা বরাদ্দ ও করা হয়েছে। অন্যদিকে, শহরের একাধিক বিগ স্ক্রিনে টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ। শহরের একাধিক পিভিআর এবং আইনক্সে রাত সাড়ে ১২টা থেকে লাইভ স্ক্রিমিং হবে ম্যাচের। তবে বিনামূল্যে নয়, দেখতে হবে টিকিট কেটে। অনলাইনেই কাটা যাচ্ছে এই টিকিট। এক নজরে দেখে নেওয়া যাক, শহরের কোন কোন বিগ স্ক্রিনে টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল?

  • পিভিআর অভনি কলকাতা
  • আইনক্স মেট্রো, জওহরলাল নেহেরু রোড, কলকাতা
  • আইনক্স ফোরাম মল, এলগিন রোড, কলকাতা
  • আইনক্স কোয়েস্ট মল, কলকাতা
  • আইনক্স স্বভূমি মৌলানা আবুল কালাম আজাদ সরণী, কলকাতা
  • আইনক্স সাউথ সিটি মল কলকাতা
  • পিভিআর মানিস্কোয়্যার কলকাতা
  • আইনক্স সিটি সেন্টার, সল্টলেক কলকাতা
  • পিভিআর ডায়মন্ড প্লাজা, যশোর রোড, কলকাতা
  • আইনক্স সিটি সেন্টার ২, রাজারহাট কলকাতা
  • আইনক্স স্টার মল, মধ্যমগ্রাম, কলকাতা

টিকিটের দাম কেমন?

যেহেতু মূলত আইনক্স বা পিভিআরের মতো প্রেক্ষাগৃহে টিকিট কেটে বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করা হয়েছে, ফলে টিকিটের দাম খুব সামান্য ও নয়। শহরের একাধিক প্রেক্ষাগৃহে সর্বনিম্ন টিকিটের দামই ২০০ ছুঁইছুঁই। সর্বোচ্চ টিকিটের মূল্য প্রায় ৭০০ টাকা, কিছু কিছু জায়গায় আবার তার থেকেও বেশি! তবে সিনেমা দেখার মতোই, যাবতীয় সুযোগসুবিধা পাওয়া যাবে। দুপুরের মধ্যেই অধিকাংশ হলের সিটই বুকিং হয়ে গিয়েছে।

 

আরও পড়ুন: Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks